৬ কৌশলে ভাজলে তেল কম শোষণ করবে খাবার

জীবনযাপন ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১৭:০৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৭:০৫

গরম গরম পাকোড়া কিংবা আলুর চপ খেতে যতই সুস্বাদু হোক, কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে আমরা অনেকেই এড়িয়ে চলি। এছাড়া তেলে ভাজা খাবার খেলে অ্যাসিডিটি কিংবা বদহজমের মতো সমস্যাও দেখা দেয়। কিছু টিপস মেনে ভাজলে খাবার কম তেল টানবে। ফলে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।

১। ভাজার ক্ষেত্রে পরিষ্কার কড়াই ব্যবহার করবেন। পোড়া খাবার লেগে থাকা কড়াই ব্যবহার করা যাবে না। 

২। সবজি, মাছ, মাংস সরাসরি ভাজার বদলে প্রথমে সেদ্ধ করে নিন। আধা সেদ্ধ করে নিয়ে ভাজলে কম তেল প্রয়োজন হয়। পাশাপাশি কম সময়ের মধ্যে ভাজাও হয়ে যায়।

৩। তেল ঠিকমতো গরম হওয়ার পর তারপর দেবেন খাবার। তেল পর্যাপ্ত গরম না হলে খাবার অতিরিক্ত তেল শোষণ করে।

৪। ব্রেডক্রাম্ব, ওট বা ময়দায় গড়িয়ে চপ ভাজলে বেশি তেল টেনে নেবে খাবার। কোটিংয়ের ক্ষেত্রে বেসন অথবা কর্ন ফ্লাওয়ার ব্যবহার করুন। 

৫। পাকোড়া, আলুর চপ বা বেগুনি বেসনে ডুবিয়ে ভাজার ক্ষেত্রে পাতলা রাখার চেষ্টা করুন কোটিং। এতে কম তেল শোষিত হবে।  

৬। ব্যাটারে বেকিং সোডা ব্যবহার করুন। এটি ব্যবহার করলে বুদবুদ বের হয় যা অতিরিক্ত তেল টেনে নিতে বাধা দেয়। ফলে খাবার থাকে স্বাস্থ্যকর।

জেনে নিন

  • খাবার ভাজার সময় ফ্রেশ তেল ব্যবহার করুন। আগের দিনের রেখে দেওয়া তেল ব্যবহার করবেন না। একই তেল বারবার গরম করলে পুষ্টিগুণ চলে যায়। ভাজা খাবারের স্বাদও নষ্ট করে দেয় পোড়া তেল। 
  • ভাজার পর পেপার টাওয়েল বা টিস্যুর উপর রাখুন চপ বা পাকোড়া। বাড়তি তেল টেনে নেবে এগুলো।
  • ভাজার সময় কম তেল ব্যবহার করার চেষ্টা করুন। প্রয়োজনে এয়ার ফ্রায়ারে ভাজাভুজি রান্না করতে পারেন। এতে নামমাত্র তেলের প্রয়োজন পড়ে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’
‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’