শিশুর ডেঙ্গু: যে ৮ তথ্য জানা জরুরি

জীবনযাপন ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১১:০০ আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:০০

ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। চিকিৎসকরা বলছে, প্রাপ্তবয়স্কদের চাইতে শিশুদের ঝুঁকি বেশ কিছুটা বেশি। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার বিকল্প নেই। ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. এস এম নাজমুল ইসলাম জানাচ্ছেন শিশুর ডেঙ্গু বিষয়ে কিছু জরুরি তথ্য।

  1. অনেকেই ডেঙ্গুর লক্ষণ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। এখন যদিও বেশ কিছু পরিবর্তিত লক্ষণ দেখা যাচ্ছে ডেঙ্গুর। তবে ডেঙ্গুর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর থাকা। সাধারণত ১০৩ বা ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে শিশুর।
  2. ডেঙ্গু হলেই হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, এই বিষয়টি নিয়েও অনেকের মধ্যে কাজ করে সংশয়। আশার কথা হচ্ছে সব ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। স্বাভাবিক ডেঙ্গু হলে বাড়িতে রেখেই শিশুর চিকিৎসা চালিয়ে যেতে পারবেন।
  3. শিশুর প্রস্রাব কমে গেলে, শিশু নিস্তেজ হয়ে গেলে বা পানিশূন্যতা দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিন।
  4. চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনও ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা স্টেরয়েডজাতীয় ওষুধ খাওয়াবেন না। ডেঙ্গুতে সাধারণত ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খেতে নিষেধ করেন চিকিৎসকরা। 
  5. যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে, সেহেতু জ্বর হওয়ামাত্র সেটাকে ডেঙ্গু ধরে নেওয়া ভালো। শিশুর জ্বর হলেই তাই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
  6. ডেঙ্গু আক্রান্ত শিশুকে বেশি বেশি তরল খাবার খাওয়ান। পানি, খাবার স্যালাইন, ডাবের পানি বা গ্লুকোজের পানি বারবার খাওয়ান। লক্ষ রাখতে হবে যেন শিশুর পানিশূন্যতা না হয়।
  7. শুরু থেকেই সচেতন থাকলে ডেঙ্গুতে জীবননাশের ঝুঁকি কমে যায় অনেকাংশেই। 
  8. ডেঙ্গু আক্রান্ত শিশুকে অবশ্যই মশারির ভেতরে রাখবেন।
/এনএ/
সম্পর্কিত
জাপানিরা কীভাবে দীর্ঘদিন সুস্থ থাকেন?
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে কি রক্ত বাড়ে?
সর্বশেষ খবর
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী