ডিম রান্নায় এই ভুলগুলো করছেন না তো?

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৭:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:৪০

ডিম হচ্ছে উচ্চমানের প্রোটিন। সকালের নাস্তায় ডিম থাকলে দিনজুড়ে মিলবে শক্তি। আবার দুপুর কিংবা রাতের খাবারের সঙ্গেও মজাদার ডিম পরিবেশিত হয় নানাভাবে। কখনও কোর্মা, কখনও ডিমের ঝাল ঝোল। যেভাবেই রান্না হোক না কেন, ডিমের তরকারির স্বাদ ও রঙ সুন্দর করতে চাইলে কিছু ভুল এড়িয়ে চলতে হবে।

  • ফ্রিজ থেকে বের করেই ডিম রাঁধতে শুরু করবেন না। আগে ফ্রিজের ডিম রুম টেম্পারেচারে আনুন, তারপর রান্না করুন।
  • ডিম রান্নার ক্ষেত্রে সঠিক পাত্র নির্বাচনও জরুরি। যে পাত্রের নীচের অংশ গভীর, তাতে ডিম সেদ্ধ করুন৷ ননস্টিক প্যানে অমলেট করুন। পোচ বা স্ক্র্যাম্বলড এগ রাঁধুন অগভীর পাত্রে।
  • ডিম নির্দিষ্ট সময় ধরে রান্না করুন। অল্প সময়ে রান্না করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে৷ আবার বেশিক্ষণ রান্না করলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। ডিমের কুসুম তরল রাখতে চাইলে ৬ মিনিট সেদ্ধ করুন। হাফ বয়েল করতে চাইলে ৮ মিনিট সেদ্ধ করুন। ফুল বয়েল করতে চাইলে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করুন। 
  • ডিম সেদ্ধ করার সময় পানিতে লবণ মিশিয়ে নিন। চুলায় কড়াই ভর্তি পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে দিন। পানি ফুটে উঠলে ডিম ছেড়ে দিন পানিতে। এতে ফাটবে না ডিম।
  • সেদ্ধ করার পানিতে ভিনেগার মিশিয়ে নিলেও অক্ষত থাকবে ডিম। একটি ডিমের জন্য ১ চা চামচ ভিনেগার মেশাবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?