রুক্ষ চুলে প্রাণ ফেরাতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১১:৩০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:৩০

নানা কারণে চুল রুক্ষ এবং প্রাণহীন হয়ে পড়ে। ধুলাবালি ও রোদের সংস্পর্শে নিয়মতি আসার কারণে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে ভেঙে যেতে পারে। আবার সঠিক যত্নের অভাবেও চুল ভঙ্গুর হয়ে ঝরে পড়ে। কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করে প্রাণহীন চুল করতে পারেন সিল্কি ও নরম। 

কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করে প্রাণহীন চুল করতে পারেন সিল্কি ও নরম। ছবি- সংগৃহীত

অ্যালোভেরা জেল, লেবু এবং টি ট্রি অয়েল

টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুল ও মাথার ত্বক ভালো রাখে, চুলের বৃদ্ধি ঘটায়। খুশকি সারাতেও খুব উপকারী এই প্যাক।

নারিকেল তেল ও কলা

নারিকেল তেল হালকা গরম করুন। একটি পাকা কলা চটকে তার সঙ্গে উষ্ণ নারিকেল তেল মেশান। পুরো চুলে এই হেয়ার প্যাক লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। 

মধু ও দই

আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

অলিভ অয়েল

পরিমাণ মতো অলিভ অয়েল কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন 

আপেল সিডার ভিনেগার

চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু ভালো করে ধুয়ে ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে আবার ধুয়ে নিন চুল।

অ্যালোভেরা জেল

টাটকা অ্যালোভেরা জেল ব্লেন্ড করে চুলে ভালো করে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল মসৃণ ও উজ্জ্বল হবে।

নারিকেলের দুধ ও লেবু

১ গ্লাস নারিকেলের দুধের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নেড়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। চুল ছোট ছোট অংশে ভাগ করে লাগাতে পারেন। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে।

মেয়োনেজ, অলিভ অয়েল ও ডিম 

১/৪ কাপ মেয়োনেজ, ১/৩ কাপ অলিভ অয়েল এবং চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম একসঙ্গে মিশিয়ে নিন। পুরো চুলে এই মিশ্রণ লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক শুধু রুক্ষতা দূর করতেই নয়, বরং চুল ঝলমলে করতেও সাহায্য করবে।

মেথি

মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
ভিটামিন সি সিরাম কী সত্যিই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে চুক্তি মেনে চলার আহ্বান ইরান
যুক্তরাষ্ট্রকে চুক্তি মেনে চলার আহ্বান ইরান
সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি, থামবে কখন?
সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি, থামবে কখন?
‘প্রতিটি সিদ্ধান্তই বিপক্ষে গেছে, আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’
‘প্রতিটি সিদ্ধান্তই বিপক্ষে গেছে, আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক, সুপ্রিম কোর্টে অর্ধদিবস কার্যক্রম বন্ধ
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক, সুপ্রিম কোর্টে অর্ধদিবস কার্যক্রম বন্ধ
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ