চুল পড়া কমানোর ঘরোয়া হেয়ার প্যাক

জীবনযাপন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫

ঘরে তৈরি হেয়ার প্যাক  চুল পড়া কমাতে সাহায্য করতে পারে আপনাকে। শুধু তাই নয়, প্রাকৃতিক উপাদানের তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত বাড়ে এবং মসৃণ ও সুন্দর হয়। চুলকে শক্তিশালী করতে এবং চুল পড়া কমাতে কীভাবে হেয়ার মাস্ক বানাবেন জেনে নিন। 

একটি পাকা কলা ভালো করে চটকে নিন যেন কোনও দানা না থাকে। ১ থেকে ২ চা চামচ মধু মেশান কলার সঙ্গে। ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন মিশ্রণে। সব শেষে একটি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। শুকনা চুলে লাগাতে হবে এই মাস্ক। চুল কয়েক ভাগে ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। একটি মোটা দাঁতের চিরুনির সাহায্যে আঁচড়ে নিন চুল। এতে সমানভাবে ছড়িয়ে পড়বে প্যাকটি। শাওয়ার ক্যাপ বা প্লাস্টিকের মোড়ক দিয়ে চুল ঢেকে নিন। ৩০ মিনিট থেকে এক ঘন্টার জন্য রেখে দিন এভাবেই। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। শেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন চুল। ভালো ফল পেতে সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।

জেনে নিন

  • কলা পটাসিয়াম সমৃদ্ধ, যা চুল মজবুত করতে সাহায্য করে। চুল ভাঙা রোধ করতেও এটি অতুলনীয়। 
  • মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট, যার অর্থ এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে শুষ্ক ও ভঙ্গুর হতে বাধা দেয়।
  • অলিভ অয়েল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা চুল এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়।  
  • ডিম প্রোটিন এবং বায়োটিনের একটি চমৎকার উৎস, যা চুলের শক্তি ও বৃদ্ধির জন্য অপরিহার্য।

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান