নরম চুলের জন্য কলা ব্যবহার করুন ৬ উপায়ে

জীবনযাপন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩

ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ কলা ব্যবহার করতে পারেন চুলের যত্নে। চুল নরম ও সিল্কি করতে এর জুড়ি নেই। চুলকে ময়েশ্চারাইজ করতে কয়েকটি উপায়ে কলার প্যাক ব্যবহার করতে পারেন।

  1. দুটি কলা চটকে একটি ডিম মেশান। এবার ডিম ও কলার পেস্ট চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।
  2. একটি কলা চটকে ৩ চা চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  3. কলা চটকে অ্যালোভেরার জেল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। চুল খোঁপা করে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  4. টক দইয়ের সঙ্গে কলা মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চুলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  5. ২টি পাকা কলা মিহি করে চটকে নিন। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ নারিকেলের দুধ মেশান এর সঙ্গে। আরও মেশান কয়েক ফোঁটা গোলাপজল ও ২ টেবিল চামচ অলিভ অয়েল। চুল সামান্য ভিজিয়ে তারপর লাগান এই প্যাক। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  6. একটি পাকা কলা চটকে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। ২ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠান্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ফাটবে না চুলের আগা।
/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের