সহজে ব্লেন্ডার পরিষ্কার করার টিপস

জীবনযাপন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

চটজলদি মসলা বানিয়ে নেওয়া হোক বা হঠাৎ বাড়িতে আসা অতিথির জন্য শরবত বানানোই হোক- ব্লেন্ডার হাতের কাছে না থাকলে যেন চলেই না। তবে ব্লেন্ডারের ভেতরের অংশ পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। ভালো মতো পরিষ্কার না করলে আবার থেকে যায় রোগজীবাণুর ভয়। ঝটপট ব্লেন্ডার পরিষ্কার করার কিছু টিপস জেনে নিন।

বেকিং সোডা
ব্লেন্ডার পরিষ্কার করার অন্যতম একটি ঘরোয়া উপায় হচ্ছে বেকিং সোডা। গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে ব্লেন্ডারের জারে ঢেলে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পরে একটি ব্রাশ দিয়ে ঘষে নিন। দাগ এবং দুর্গন্ধ দুই-ই চলে যাবে।

ভিনেগার
ব্লেন্ডার পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার, লেবুর রস ও লবণ একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে বারকয়েক ব্লেন্ড করে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 

লেবুর খোসা 
লেবুর খোসা দ্রুত ময়লা আর জীবাণু তাড়াতে পারে। ব্লেন্ডার পরিষ্কার করতে লেবুর খোসা কাজে লাগাতে পারেন। লিকুইড ওয়াশ দিয়ে ব্লেন্ডারের ভেতরের অংশ পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এক টুকরা লেবুর খোসা ব্লেন্ডার জগের ভেতরে ও বাইরে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ডিশ ওয়াশিং 
ব্লেন্ডার জারের অর্ধেক অংশ পানি ভর্তি করে সামান্য ডিশ ওয়াশ লিকুইড মিশিয়ে ব্লেন্ড করুন। পরিষ্কার হয়ে যাবে ভেতরের অংশ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম