পূজার রেসিপি

লুচির সঙ্গে ফুলকপির কোরমা

জীবনযাপন ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ২৩:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২৩:৪৬

পূজার সময় নিরামিষের নানা পদ হয় বাড়িতে। লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার ফুলকপির কোরমা। জেনে নিন কীভাবে বানাবেন মজার এই পদ।

ফুলকপি মাঝারি টুকরা করে কেটে ফুটন্ত পানিতে লবণ দিয়ে ৪ থেকে ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তেলের সঙ্গে খানিকটা ঘি মিশিয়ে গরম করে নিন। মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ভেজে নিন এই মিশ্রণে। পেঁয়াজ ভাজা হলে তুলে রাখুন। ওই একই তেলে ভাপিয়ে রাখা ফুলকপি অল্প লবণ দিয়ে হালকা ভেজে নিন। ফুলকপি তুলে আস্ত গরম মসলা দিয়ে ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ ও দেড় চামচ আদা বাটা দিন। নেড়েচেড়ে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাজু-কিশমিশ বাটা, তিন চামচ দুধ দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ মতো লবণ ও চইনি দিন। মসলা কষে গেলে আধা বাটি ফেটানো টক দই মিশিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে ফুলকপির টুকরো মিশিয়ে নিন। ৩ মিনিট কষিয়ে নিয়ে দেড় কাপ নারকেলের দুধ দিন। গ্রেভি হলে একটু গরম মসলা গুঁড়া আর বেরেস্তা মিশিয়ে দিন। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম