পানি খেতে ভুলে যাচ্ছেন? জেনে নিন ১০ কৌশল

জীবনযাপন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৫:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৩০

শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। শীত পড়লেই পানি খাওয়ায় অনীহা দেখা দেয় আমাদের। তার উপর দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই নিয়ম মেনে পানি খাওয়ার কথা ভুলে যান। এতে পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। জেনে নিন কোন কোন কৌশলে পানি খাওয়ার অভ্যাস ঠিক রাখবেন।

  1. সকালে উঠেই পানি খান। চা, কফি কিংবা নাস্তার আগে অবশ্যই এক বা দুই গ্লাস পানি খেয়ে নিন। অভ্যাসে পরিণত করতে পারলে উপকৃত হবেন নানাভাবে। 
  2. অফিসে বা বাসায় কাজের টেবিলে পানির বোতল রাখুন। কাজের ফাঁকে ফাঁকে পানি খান। 
  3. শরীরচর্চার সময় একটি পানির বোতল সঙ্গে রাখুন। ব্যায়াম শুরুর আগে, মাঝে এবং শেষে অল্প অল্প করে পান করে শেষ করুন বোতল।
  4. প্রতিদিন একটি ডাব খাওয়ার অভ্যাস করুন। পানির চাহিদা মেটার পাশাপাশি শরীর পাবে প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান।
  5. পানি খাওয়ার কথা মনে রাখতে প্রযুক্তির সাহায্য নিতে পারেন। দিনে পানি খাওয়ার কথা মনে করানো থেকে শুরু করে সারা দিনে কী পরিমাণ পানি খাওয়া উচিত ছিল, আর কতটা খেলেন সে সব মেপে জানিয়ে দেবে এমন অনেক অ্যাপ আছে। 
  6. পানির চাহিদা পূরণ করবে এমন ফল ও সবজি রাখুন খাদ্য তালিকায়। তরমুজ, শসা, আঙুর মেটাবে পানির দৈনন্দিন চাহিদা।
  7. টয়লেট থেকে এসেই পানি খাওয়ার অভ্যাস করুন।
  8. শরবত বা ঠান্ডা পানীয় খাওয়ার আগে কয়েক টুকরো বরফ ছেড়ে দিন। এতে বাড়তি পানি খাওয়া হবে।
  9. ভারী খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে পানি খাওয়ার অভ্যাস করুন। খাওয়ার পরপর পানি খাবেন না।  
  10. পানির বোতলে পুদিনা, শসা বা সুগন্ধি ভেষজ ছেড়ে দিতে পারেন। এতে বেশ কিছু উপকারী মিনারেল ও ভিটামিন পাবে শরীর। 
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম