ঠান্ডা-সর্দির উপসর্গ থেকে মুক্তি দেবে যে ৫ খাবার 

জীবনযাপন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩০

এখন ঋতু পরিবর্তনের সময়। এ সময় হুট করে ঠান্ডা লেগে যাওয়া, খুসখুসে কাশি কিংবা সর্দির মতো উপসর্গ দেখা দেয়। আবার শীতের সময় বেড়ে যাওয়া ধুলাবালির কারণেও অ্যালার্জিজনিত সর্দি-কাশি দেখা দেয়। কিছু খাবারের সাধারণ ঠান্ডার উপসর্গগুলো উপশম করতে সাহায্য করতে পারে। জার্নাল অব নিউট্রিশনাল সায়েন্সে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার ঠান্ডার লক্ষণগুলোর তীব্রতা কমাতে পারে। এছাড়া গলা খুসখুস করার অস্বস্তিতেও আরাম দিতে পারে নির্দিষ্ট কিছু খাবার। জেনে নিন সেগুলো কী কী। 

সাইট্রাস ফল
কমলা, লেবু এবং জাম্বুরা ভিটামিন সি সমৃদ্ধ; যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই ভিটামিন ঠান্ডা উপসর্গের সময়কাল এবং তীব্রতা কমাতে সাহায্য করে।

আদা
আদা প্রাকৃতিক প্রদাহ বিরোধী। এটি গলা ব্যথা প্রশমিত করতে এবং খুসখুসে ভাব কমাতে  সাহায্য করতে পারে। গরম আদা চা খেতে পারেন ঠান্ডার উপসর্গে আরাম পেতে। 

মধু
এক চামচ মধু কাশি এবং গলা জ্বালা থেকে মুক্তি দিতে পারে। মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলেও উপকার পাবেন। 

মধু কমাতে পারে সর্দি-কাশির অস্বস্তি। ছবি- সংগৃহীত

রসুন
রসুনের অ্যালিসিনে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা শরীরকে ঠান্ডার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

চিকেন স্যুপ
ঠান্ডা-কাশিতে আরাম দেওয়ার পাশাপাশি হাইড্রেশন ও পুষ্টি প্রদান করে চিকেন স্যুপ। এই সময়ে তাই এই স্যুপ খান নিয়মিত। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে