শরীর ঠান্ডা রাখতে কোন কোন খাবার খাবেন?

জীবনযাপন ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৬:১৬আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:১৬

তীব্র গরমের সময় অতিরিক্ত ঘাম হওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ সময় তাই পর্যাপ্ত পানি ও পানিজাতীয় খাবার খাওয়ার পাশাপাশি এমন খাবার পাতে রাখা যায় যেগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে শরীর। জেনে নিন কোন কোন খাবার শরীর শীতল ও সতেজ রাখে। 

১। এই গরমে শরীর শীতল রাখতে খান শসা। এতে ৯৫ শতাংশ পানি থাকে। শসা খেলে হজমের গণ্ডগোল দূর হয়, পাশাপাশি তীব্র গরমে শরীরের পানির চাহিদাও মেটায় এটি। এছাড়া পটাসিয়াম রয়েছে শসাতে। পটাসিয়াম হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। পাশাপাশি মস্তিষ্ক ভালো রাখে।

২। দই খান নিয়মিত। দই দিয়ে লাচ্ছি বানিয়ে খেতে পারেন এই গরমে। দই পেট ও শরীর ঠান্ডা রাখে। এছাড়া দই অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া নিঃসরণ করে ও রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

৩। শরীর ঠান্ডা রাখতে লেবুর শরবত খেতে পারেন। নিয়মিত লেবু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে সিজনাল ঠান্ডা-কাশি থেকে দূরে থাকা সহজ হয়।

৪। প্রাকৃতিক উপায়ে শরীর ঠান্ডা রাখতে চাইলে ডাবের পানি খান প্রতিদিন। এতে থাকা উপকারী বিভিন্ন খনিজ উপাদান শরীরে পানির চাহিদা পূরণ করে। হজমের জন্যও সহায়ক ডাবের পানি।

৫। পান্তা ভাত খেতে পারেন শরীর শীতল রাখার জন্য। এছাড়া সালাদ বা রায়তাও খান গরমে সুস্থ থাকতে।

৬। ভিটামিন সি ও ফাইবারের চমৎকার উৎস আমলকী। গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে আমলকী খান নিয়মিত। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমলকী চিবিয়ে খেতে পারেন। আচার বানিয়েও খাওয়া যায় ফলটি। আমলকী পানিতে ফুটিয়ে ছেঁকে ব্লেন্ড করে মধু মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন পানীয়। 

মৌসুমি ফল রাখুন খাদ্য তালিকায়। ছবি- বাংলা ট্রিবিউন

৭।  গরমের সময়ে নিয়মিত পুদিনা খাওয়ার চেষ্টা করুন। সালাদ, জুস বা শরবতে মিশিয়ে নিতে পারেন পুদিনা পাতা। 

৮। আম, জাম, কাঁঠাল, জামরুল, তালশাঁসের মতো রসালো মৌসুমি ফল রাখুন খাদ্য তালিকায়। এগুলো পানির চাহিদা মেটাবে। 

৯। পানি বেশি আছে এমন শাকসবজি খান বেশি করে। যেমন পালংশাক, ঝিঙে, লাউ, চিচিঙ্গা, পটল। 

১০। শরীর ঠান্ডা রাখতে পারে কলা। প্রতিদিন কলা খান গরমে সুস্থ থাকতে। কলা যেমন তাৎক্ষণিক শক্তির জোগান দেয়, তেমনি আমাদের শরীরের টিস্যুগুলোকে বাড়তি পানি শুষে নিতে সহায়তা করে। ফলে নিয়মিত কলা খেলে শরীর সতেজ থাকে। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম