সুস্থতার জন্য পাতে রাখা চাই যে ৭ পাতা

জীবনযাপন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ২২:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:২২

ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ সবুজ পাতাযুক্ত শাক। সুস্থ থাকতে চাইলে পাতে রাখা চাই বিভিন্ন ধরনের শাক ও পাতা। জেনে নিন এমনই উপকারী কিছু পাতার কথা, যেগুলো নিয়মিত খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে।

 

  1. আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ এবং নানা ধরনের খনিজে পরিপূর্ণ মেথি শাক। খাদ্য তালিকায় এই শাক রাখুন নিশ্চিন্তে। তরকারি অথবা ডাল দিয়ে রান্না করা যেতে পারে মেথি শাক।
  2. খাবার ও সালাদে চমৎকার সুগন্ধ নিয়ে আসে ধনেপাতা। ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে সমৃদ্ধ ধনেপাতা খেলে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব।
  3. উপকারী আরেকটি পাতা হচ্ছে সজনে পাতা। দুধের চার গুণ ক্যালসিয়াম মেলে সজনে পাতায়। ক্যালসিয়াম ছাড়াও সজনে পাতায় আমিষ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি মেলে যা আমাদের শরীরের জন্য আবশ্যকীয় পুষ্টি উপাদান। সজনে পাতার গুঁড়া যোগ করতে পারেন খাবারে। এছাড়া শাক হিসেবেও খাওয়া যায় উপকারী এই পাতা।
  4. লাল শাক পাতে রাখুন নিয়মিত। কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় উপকারী লাল শাকে। সুস্থতার জন্য ভীষণ জরুরি এসব উপাদান।
  5. সালাদ কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ঔষধি গুণ সম্পন্ন তুলসী পাতা। ঠান্ডা-কাশি উপশমের পাশাপাশি আমাদের শরীরের মেটাবোলিজম ঠিক রাখে এই সবুজ পাতা। এছাড়া গণ্ডগোল থেকে দূরে থাকতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করার ক্ষমতাও রয়েছে তুলসী পাতার।
  6. অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কারি পাতা খাবারে নিয়ে আসে চমৎকার সুগন্ধ। নিয়মিত এই পাতা খেলে দূরে থাকা যায় নানা ধরনের ছোট-বড় রোগ থেকে।
  7. আরেকটি উপকারী শাক হচ্ছে পালং শাক। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ছাড়াও আয়রনে পূর্ণ এই শাক। খাদ্য তালিকায় নিয়মিত রাখুন পালং শাক। থাকতে পারবেন সুস্থ।
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম