যে ৫ কারণে চুলের যত্নে রসুনের তেল ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩০

পেঁয়াজের তেল যেমন চুলের যত্নে অনন্য, ঠিক তেমনি রসুনের তেলও চুলের নানা ধরনের সমস্যার সমাধান করতে পারে। জেনে নিন চুলের যত্নে কেন রসুনের তেল ব্যবহার করবেন এবং কীভাবে এটি ঘরেই বানিয়ে নেবেন। 

 

রসুনের তেল ব্যবহারের উপকারিতা

  1. রসুনে রয়েছে সালফার, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এছাড়া রসুনের তেল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে নিয়মিত এই তেল ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  2. চুলের ফলিকলে পুষ্টি জোগাতে পারে রসুনে থাকা উপকারী বিভিন্ন উপাদান। এতে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল।
  3. শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু রসুনের তেল নিয়মতি চুলের গোড়ায় ম্যাসাজ করলে এই সমস্যা দেখা দেবে না। এই তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা খুশকি ও চুলকানির সমস্যা দূর করে।
  4. রসুনের তেলে এমন বেশ কিছু উপাদান মেলে যা চুল পড়া কমাতে সহায়ক। প্রতিদিন রসুনের তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। পাশাপাশি আগা ফেটে যাওয়ার সমস্যাও কমায় এই তেল। 
  5. শীতকালে চুলের আর্দ্রতা কমে যায়। এতে চুল শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। রসুনের তেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

 

যেভাবে তৈরি করবেন রসুনের তেল

কয়েকটি রসুন থেঁতো করে নিন। চাইলে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে তেল দিন। নারকেল তেল বা অলিভ অয়েল দিতে পারেন। তেলে দিয়ে দিন থেঁতো করা রসুন। মৃদু আঁচে জ্বাল দিন। তেলের রঙ বদলে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে ব্যবহার করুন চুলে।

আরেকটি পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন উপকারী রসুনের তেল। এজন্য কাচের বয়ামে নারকেল তেল ভরে নিন। এতে কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে দিন। তেলের বয়াম শীতের রোদে বসিয়ে রাখুন। কয়েক দিন এভাবে রাখার পর ব্যবহার করুন রসুনের তেল। শ্যাম্পু করার ৩০ থেকে ৪০ মিনিট আগে এই তেল ম্যাসাজ করুন চুলে। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম