চুলের বৃদ্ধি বাড়াবে এই ভেষজ হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২২:২২

আমরা ঘন, কালো ও লম্বা চুল পেতে চাইলেও অনবরত চুল পড়ার কারণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপনসহ নানা কারণে আজকাল চুল পড়ার হার বেড়েছে অনেকটাই। ঘন চুল পেতে চাইলে যেমন চুল পড়া আটকানো জরুরি, তেমনি জরুরি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করা। এক্ষেত্রে ভেষজ হেয়ার প্যাক আপনাকে সাহায্য করতে পারে। 

প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। রাসায়নিকমুক্ত বলে এগুলোর তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চুলের গ্রোথ বাড়ানোর পাশাপাশি পাশাপাশি চুল পড়া কমানো, চুল ঝলমলে করাসহ নানা কাজে আসে এসব হেয়ার প্যাক। জেনে নিন এমনই চমৎকার একটি হেয়ার প্যাক বিষয়ে।

যেভাবে বানাবেন হেয়ার প্যাক 
প্যাক বানাতে প্রয়োজন হবে মেহেদি, আমলকী, মেথি ও ডিম। একটি পাত্রে ৫ টেবিল চামচ আমলকীর গুঁড়া, ২ টেবিল চামচ মেহেদির গুঁড়া, ২ টেবিল চামচ মেথির গুঁড়া ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন মিশ্রণে। 

যেভাবে ব্যবহার করবেন হেয়ার প্যাক
চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্যাকটি লাগিয়ে নিন ভালো করে। ৫০ মিনিট অপেক্ষা করুন। মিশ্রণটি হালকা শুকিয়ে গেলে ধুয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। চুল ধোয়া শেষে এক কাপ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে চুলে নিন চুল। 

যেসব উপকার মিলবে এই প্যাকে  

  • আমলকী ভিটামিন সি এবং ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। এসব উপাদানকে বলা হয় চুলের সুপারফুড। আমলকী চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতেও কার্যকর। এতে চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  • চুল পড়ার সমস্যা দূর করতে চমৎকার কার্যকর মেহেদি, আমলকী ও মেথি। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
  • চুলের রুক্ষতা ও ভেঙে যাওয়া প্রতিরোধ করতে পারে প্যাকটিতে থাকা উপকারী উপাদান। 
  •  
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের