অকালে চুল পাকা রোধ করবে ঘরে তৈরি এই তেল

জীবনযাপন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮

সময়ের আগেই চুলে বার্ধক্যের ছোঁয়া দেখা দিয়েছে? বিভিন্ন কারণে আজকাল খুব দ্রুতই অনেকেই চুলে পাক ধরে যায়। পুষ্টির অভাব, দূষণ, ধূমপান হতে পারে চুলের অকালে পেকে যাওয়ার কারণ। অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তায়ও চুল পেকে যায় তাড়াতাড়ি। অকালে চুল পাকা রোধ করতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি ধূমপানের অভ্যাস ত্যাগ করাও জরুরি। পাশাপাশি ব্যবহার করতে পারেন বিশেষ একটি তেল। চুলে পাক ধরলে দ্রুত ব্যবহার শুরু করুন এই তেল। ধূসর চুল কালো হয়ে যাবে। জেনে নিন কীভাবে ঘরেই বানিয়ে ফেলবেন এই তেল। 

যা যা লাগবে 
৩-৪ টুকরা আমলকী  
৪ টেবিল চামচ নারকেল তেল
মুঠো ভর্তি কারি পাতা 

যেভাবে তেল তৈরি ও ব্যবহার করবেন
একটি সসপ্যানে নারকেল তেল, আমলকী ও কারি পাতা একসঙ্গে গরম করুন। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ছেঁকে তেল আলাদা করে নিন। চুলের গোড়ায় এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১ ঘণ্টা অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। এক দিন পরপর ব্যবহার করুন এই তেল। 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম