এই ৭ খাবার খেলে ক্ষুধা লাগবে না দীর্ঘক্ষণ

জীবনযাপন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ২২:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

খাবার কি ওজন কমাতে পারে? উত্তরটি হচ্ছে হ্যাঁ! আমেরিকার জিস্টার্ড ডায়েটিশিয়ান হেদার ম্যাঙ্গিয়ারি জানান, কিছু খাবার শরীরের ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এগুলো একবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমে। জেনে নিন কোন কোন খাবার খেলে ক্ষুধা লাগবে না অনেকক্ষণ পর্যন্ত। 

  1. বিনজাতীয় খাবার যেমন রাজমা, সয়াবিন, মটরশুঁটি বা ছোলা খেতে পারেন নিয়মিত। এগুলো ফাইবার সমৃদ্ধ এবং হজম হয় ধীরে। ফলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না। 
  2. এক কাপ স্যুপ দিয়ে খাবার শুরু করুন। এতে অন্যান্য খাবার কম খাওয়া হবে। স্যুপে ক্রিম বা মাখন দেবেন না। 
  3. চকোলেট খেতে পছন্দ করেন? তবে বেছে নিন ডার্ক চকোলেট। দুধের তৈরি চকোলেট খেতে যাবেন না। 
  4. কম ক্যালোরি খেয়ে অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে চাইলে সবজির বিকল্প নেই। 
  5. দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খান। ক্ষুধা লাগবে না অনেকক্ষণ দীর্ঘক্ষণ। 
  6. ধীরে হজম হয় আমন আরেকটি খাবার হচ্ছে বাদাম। এক মুঠো বাদাম হতে পারে চমৎকার স্ন্যাকস। চিনাবাদাম, আখরোট বা পেস্তাবাদাম খেতে পারেন। 
  7. খোসাসহ একটি আস্ত আপেল ভালো করে চিবিয়ে খান। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা পূর্ণবোধ করতে সাহায্য করে। এছাড়া ভালো করে চিবিয়ে খাওয়ার প্রক্রিয়া মস্তিষ্কে সংকেত পাঠায় যে আপনি উল্লেখযোগ্য কিছু খেয়েছেন।


তথ্যসূত্র: ওয়েবএমডি 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম