চোখের নিচের কালি দূর করতে ১০ পরামর্শ

জীবনযাপন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭

উদ্বেগ, দুশ্চিন্তা, রাত জেগে কাজ করা, সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকার কারণে শরীরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ত্বকও। চোখের নিচের অংশ কালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এসব কারণে। এই ডার্ক সার্কেল কীভাবে দূর করা যায় সেই চিন্তায় আরও যেন জেঁকে বসে কালচে দাগ! ঘরোয়া উপায়ে সমাধান করতে পারেন ডার্ক সার্কেলের। জেনে নিন কীভাবে করবেন। 

  1. গ্রিন টি বানানোর পর টি-ব্যাগ ফেলে দেবেন না। ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপরে দিয়ে শুয়ে থাকুন ১৫ মিনিট। গ্রিন টিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে ভেতর থেকে মসৃণ করে তোলে। ফলে দূর হয় ত্বকে থাকা দাগ।
  2. চোখের নিচের অংশে প্রতিদিন লাগান অ্যালোভেরা জেল। ধীরে ধীরে কমে যাবে ডার্ক সার্কেল।
  3. টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগান চোখের নিচের সঙ্গে। দূর হবে কালচে দাগ।
  4. কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তুলো ডুবিয়ে চোখের ওপর রাখুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করবে এটি।
  5. আলু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে যা ডার্ক সার্কেল দূর করতে পারে দ্রুত। সামান্য আলু থেঁতো করে রস বের করে নিন। সেই রসে তুলো ভিজিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  6. কটন প্যাড গোলাপজলে ভিজিয়ে রেখে তা চোখের উপর কিছুক্ষণ রেখে দিন। কয়েক সপ্তাহ প্রতিদিন দুইবার করে ব্যবহার করুন।
  7. শসা মোটা স্লাইস করে নিন। এবার টুকরোগুলোকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। চোখ বন্ধ করে ঠান্ডা শসার টুকরো চোখের উপর দিয়ে রাখুন। ১০ মিনিট পর উঠিয়ে ধুয়ে ফেলুন। 
  8. চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো মানের একটি আন্ডার আই সেরাম ব্যবহার করতে পারেন। এটি চোখের বলিরেখা ও ফোলা অংশ দূর করবে।
  9. চোখর নিচের কালো দাগ ও ফোলা ভাব দূর করতে বাদামের তেল বেশ উপকারী। ভালো ফল পেতে রাতে ঘুমানোর আগে চোখের নিচে মেখে রাখতে পারেন।
  10. চোখের নিচের কালো দাগ কার্যকরভাবে দূর করতে পারে উন্নতমানের আন্ডার আই জেল। ক্রিম তৈলাক্ত বলে যারা তা ব্যবহার করতে অনিচ্ছুক, তারা জেল ব্যবহার করতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
চুল রুক্ষ ও খুশকিতে জেরবার? স্ক্যাল্পের যত্নে কাজে আসতে পারে যে টোটকা
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
সর্বশেষ খবর
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত