দাঁতের হলদে ভাব দূর করতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩

ঝকঝকে দাঁতের প্রাণখোলা হাসির সৌন্দর্যই আলাদা। অনেকের দাঁতে থাকে হলদে ছোপ। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করার পরেও যেতে চায় না এই দাগ। জেনে নিন এই বিড়ম্বনার ঘরোয়া কিছু সমাধান সম্পর্কে।  

  • দাঁত ঝকঝকে করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। এটিকে হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে তা দিয়ে ব্রাশ করলে দাঁতে জমে থাকা প্লাক এবং ব্যাকটেরিয়া চলে যাবে এবং দাঁত উজ্জ্বল হবে। এই পেস্টটি কিছুক্ষণ দাঁতে লাগিয়ে পানি দিয়ে দাঁত ধুয়ে ফেলতে হবে।
  • হলুদ দাঁত পরিষ্কার করতে কলার খোসাও বেশ কার্যকর। সকালে ঘুম থেকে উঠে কলার খোসার ভেতরের সাদা অংশ কিছুক্ষণ ঘষুন দাঁতে। এরপর পরিষ্কার করে ফেলুন দাঁত।
  • ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ বেকিং সোডা ও পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। টুথব্রাশে এই পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করুন। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • কমলার খোসা ফেলে না দিয়ে দাঁতে ঘষে নিন। এতে থাকা অ্যাসিডিক উপাদান দাঁতের হলুদ ভাব দূর করতে সাহায্য করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।  
  • টুথপেস্টের উপর লবণ ছিটিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের হলদে ভাব দূর করবে এটি।
  • এক ভাগ আপেল সাইডার ভিনেগার ও দুই ভাগ পানি মিশিয়ে তৈরি করুন দ্রবণ। দুই মিনিট গার্গল করুন এটি দিয়ে। নিয়মিত করলে দাঁতের হলদে ভাব দূর হবে।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম