সপ্তাহে একদিন ত্বকে বিটের রস কেন লাগাবেন?

জীবনযাপন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

উজ্জ্বল ও গোলাপি ত্বক পেতে চাইলে ত্বকে লাগাতে পারেন বিটের রস। বিটরুটে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটেনয়েড, পটাশিয়াম, ভিটামিন বি৯, ম্যাঙ্গানিজ, ইলেকট্রোলাইট ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি। নানাভাবে ত্বকের উপকার করে এই সবজিটি।

ত্বকে বিট লাগাবেন যেসব কারণে
বিটের ফেসপ্যাক ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে পারে এবং ত্বককে টানটান রাখে। এছাড়া বিটে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের প্রদাহ কমায়। বিটের ফেসপ্যাক ত্বকে কোলাজেন উৎপন্ন করে, বলিরেখা ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে। এতে ত্বকে চটজলদি বার্ধক্য আসে না। পাশাপাশি বিটের ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখে। এটি ত্বকের দাগছোপ ও ডার্ক সার্কেল কমায়। সপ্তাহে একদিন ত্বকে লাগান বিটের তৈরি ফেস প্যাক।

যেভাবে তৈরি করবেন ফেস প্যাক

  • এক টুকরো বিট গ্রেট করে নিন। এতে ২ চামচ টক দই এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
  • ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনতে কমলার খোসার সঙ্গে বিটরুট মিশিয়ে ব্যবহার করুন। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। ২ চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ চামচ বিটের রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। 
  • বিটরুট ও গাজর সমপরিমাণ নিয়ে পেস্ট বানিয়ে নিন।। এবার এই জুস ছেঁকে নিন। বিট ও গাজরের রস ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। প্রতিদিন সকালে এই আইস কিউব ত্বকে ৪-৫ মিনিট ঘষে নিন। এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • বিটরুট থেঁতো করে দুধের সর মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।  
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম