রিঠা কীভাবে যত্ন নেয় চুলের?

জীবনযাপন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২১

বহু বছর ধরে আয়ুর্বেদে রিঠা ব্যবহার হয়ে আসছে। চুল লম্বা ও ঘন করার পাশাপাশি খুশকির সমস্যাও দূর করতেও এর জুড়ি নেই। চুল স্বাস্থ্যকর করতে এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এই উপাদান। 

চুলের গোড়া দুর্বল হয়ে গেলে একটি বিশেষ মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য আমলকী এবং শিকাকাই অর্ধেক পরিমাণে রিঠার সঙ্গে মিশিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। সকালে এই ৩ উপাদান পেস্ট করে হেয়ার মাস্কের মতো চুলে লাগান। ১ ঘণ্টা পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে চুলে এই প্যাক ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন। 

এক কাপ নারকেল তেল গরম করুন। এবার এতে কিছু রিঠা ও আমলকীর টুকরো দিয়ে নিন। আরও কিছুক্ষণ গরম করুন। নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। এই তেল মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগান। কয়েক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল দ্রুত বাড়বে এবং চুল হয়ে উঠবে চকচকে ও নরম।

১০-১২টি রিঠা ভেঙে বীজগুলো ফেলে দিন। তারপর ৩ কাপ গরম পানিয়ে সারারাত ভিজিয়ে রাখুন রিঠা। এর সঙ্গে শুকনো আমলকী বা শিকাকাইও যোগ করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, রিঠার মতো চুলের উপকারী খাদ্য খুবই কম রয়েছে। পাকা চুলের সমস্যাও অনায়াসে দূর করে এই উপাদান।  রিঠাতে প্রচুর আয়রন পাওয়া যায  যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার সাহায্যেচুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল। 

রিঠার সাহায্যে কোনও শ্যাম্পু বা সাবান ছাড়াই চুল পরিষ্কার করতে পারেন। এজন্য এক মুঠো রিঠা উষ্ণ গরম পানিতে সারারাত রেখে সকালে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে।

রিঠা সেদ্ধ করার পরে এটি পেস্ট করা যেতে পারে। পেস্ট থেকে বীজগুলো বের করে নিয়ে শ্যাম্পু হিসাবে ব্যবহার করা যায়। ভেজা চুল ও চুলের গোড়ায় এই পেস্ট লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। চুল হবে পরিষ্কার ও ঝলমলে।

তথ্যসূত্র: নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের