যেসব কাজে ব্যবহার করতে পারেন হ্যান্ড ব্লেন্ডার

জীবনযাপন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২

গুঁড়া মসলা শেষ হয়ে গেছে, কিন্তু হাতের কাছে ব্লেন্ডার বা গ্রিন্ডার নেই। আছে কেবল হ্যান্ড ব্লেন্ডার। কী করবেন? হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও খুব সহজে মসলা গুঁড়া করে ফেলতে পারেন। পাশাপাশি স্মুদি তৈরিসহ আরও নানা কাজে লাগে উপকারী এই যন্ত্রটি। জেনে নিন হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করার কিছু উপায় সম্পর্কে।

 

১। মসলা তৈরি
হ্যান্ড ব্লেন্ডার উল্টে নিন। ভেতরের অংশে অল্প পরিমাণে আস্ত মসলা দিন। চাইলে মরিচ কুচি বা আদা কুচিও দিতে পারেন। এরপর প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়ে নিন উপরের অংশ। ব্লেন্ডার অন করুন। সহজেই মসলা তৈরি হয়ে যাবে। তবে এই পদ্ধতি অবলম্বন করার সময় সাধানতা জরুরি। 

২। বাটারমিল্ক তৈরি
হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে দই বিট করতে পারেন। পানি, মসলা এবং বরফের কিউব দিয়ে অনায়াসে রিফ্রেশিং বাটারমিল্ক তৈরি করে ফেলতে পারেন এই ব্লেন্ডার দিয়ে।

৩। ঘরে তৈরি টমেটো সস
টমেটো এবং রসুন সেদ্ধ করুন। টমেটো সেদ্ধ হয়ে গেলে কাঁটাচামচ দিয়ে মোটামুটি ম্যাশ করুন এবং তারপর পিউরি তৈরি করতে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করুন।

৪। ডিম বিট করুন
ডিম বিট করার জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। অমলেট তৈরির জন্য ডিমের সঙ্গে লবণ, কালো মরিচ, ভেষজ এবং কিছু মরিচের ফ্লেক্স মসিয়ে বিট করে নিন। 

৫। হুইপিং ক্রিম
বরফ ভর্তি একটি ট্রে নিন এবং তার উপর একটি কাচের বাটি রাখুন। এবার বাটিতে ভারী ক্রিম ঢেলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে বিট করুন। হুইপড ক্রিমে আরও স্বাদ যোগ করতে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের