রেসিপি: দুই স্বাদে বেগুনি

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৫:৪১আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫:৫০

ইফতারে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। ভাজাপোড়া খাবার খেতে চাইলে স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো। দুটি ভিন্ন স্বাদে কীভাবে বেগুনি বানাবেন জেনে নিন।

দুই স্বাদে বেগুনি বানিয়ে ফেলতে পারেন। ছবি- স্পাইস বাংলা

প্রথমেই বেসনের ব্যাটার বানিয়ে নিন। এজন্য এক কাপ বেসন চেলে একটি বাটিতে নিয়ে নিন। একইভাবে চেলে নিন ১/৪ কাপ চালের গুঁড়া। এই উপরকরনের সঙ্গে মেশান আধা চা চামচ বেকিং পাউডার। মেশান আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনি, আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এক চা চামচ আদা-রসুন বাটা মেশান। এরপর অল্প অল্প করে রুম তাপমাত্রার পানি মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। ঘন গোলা হবে, তাই একবারে বেশি পানি মেশাবেন না। অল্প করে পানি মিশিয়ে সময় নিয়ে বিট করে বানান ব্যাটার।

গোল ও  লম্বা- এই দুই সাইজ করে কেটে নিন বেগুন। খুব বেশি মোটা বা পাতলা হবে না এগুলো। অল্প করে লবণ মেখে নিন বেগুনে। লম্বা বেগুনগুলো রেগুলার বেগুনির মতো ভেজে নিন। গোল করে কাটা বেগুনের উপর আলুর পুর দিন। তার উপরে আরেকটি বেগুন বসান। আলুর পুর বানাতে পারেন ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী। এবার পুরসহ বেগুন বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নিন।

টিপস 

  • বেগুনি তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে উল্টে দিন। এরপর বারকয়েক উল্টেপাল্টে ভেজে তুলুন।
  • মাঝারি আঁচে ভাজবেন বেগুনি। বেশি আঁচে ভাজলে ভেতরের অংশ কাঁচা থেকে যাবে।  
/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম