গরমে খান দইয়ের এই ৫ শরবত

জীবনযাপন ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২০:৫৯আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২০:৫৯

তীব্র এই গরমে হিট স্ট্রোকের পাশাপাশি বাড়ে বদহজম ও ডায়রিয়ার ঝুঁকি। এ সময় তাই পানি ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গরমে সুস্থ থাকতে খাদ্য তালিকায় রাখতে পারেন দই ও দইয়ের তৈরি শরবত। ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দই হজমে সহায়তা করে ও ডায়রিয়ার ঝুঁকি কমায়। পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে কার্যকর দই। জেনে নিন দই দিয়ে কীভাবে কয়েক ধরনের শরবত বানাবেন।

১। পাকা বেল ও দই দিয়ে শরবত বানিয়ে ফেলতে পারেন। একটি বেলের শাঁস ছাড়িয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর চটকে বিচি ফেলে মেশান ৫০ গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, চিনি ও প্রয়োজন মতো ঠান্ডা পানি। গ্লাসে ঢেলে বরফের টুকরা মিশিয়ে পরিবেশন করুন বেল ও দইয়ের শরবত। 

২। শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতা ও দইয়ের শরবত বানিয়ে ফেলতে পারেন। এজন্য ব্লেন্ডারে পুদিনা পাতার সঙ্গে কয়েক টুকরা কাঁচা আম, কাঁচা মরিচ, গোলমরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ১ গ্লাস পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। পরিবেশন করুন বরফ মিশিয়ে। 

৩। দুই কাপ দই, ১ কাপ পানি, ১ কাপ দুধ, ২ চা চামচ রুহ আফজা ও স্বাদ মতো চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে শুকনো ফলের কুচি ও বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন। 

৪। ব্লেন্ডারে ৫টি মাঝারি সাইজের পাকা কলা, ২ কাপ দই, ৫ টেবিল চামচ মধু, পুদিনা পাতা ও পানি মিশিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করুন বরফ মিশিয়ে। 

৫। দুধ জ্বাল দিন এলাচ দিয়ে। ঠান্ডা করে এরপর মেশান মিষ্টি দই ও রুহ আফজা। বাদাম কুচি ও তরমুজ কুচি করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। পরিবেশন করুন ঠান্ডা হলে।    

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি