রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক

জীবনযাপন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৭:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

এই গরমে পাতে রাখুন শাক, সবজি, ডালের মতো সহজপাচ্য খাবার। পুঁই শাক ও মসুরের ডাল দিয়ে হাতে মেখে মজার একটি পদ রান্না করে ফেলতে পারেন। আইটেমটি রান্না করাও খুব সহজ। সব উপকরণ হাতে মেখে চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে রান্না। জেনে নিন রেসিপি।

এক কাপ মসুরের ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। তিন-চারটি পেঁয়াজ কুচি করে রান্নার হাঁড়িতে দিয়ে দিন। এর সঙ্গে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কচলে মিশিয়ে নিন। ১/৪ কাপ রান্নার তেল দিন।

সব উপকরণ মেখে চুলায় বসিয়ে দিন। ছবি- বাংলা ট্রিবিউন

পানি ঝরিয়ে রাখা ডাল ও টুকরো করে কাটা আলু দিয়ে আবার মেখে নিন। সবশেষে টুকরো করে কাটা পুঁই শাক ও ডাঁটা দিয়ে দিন। ভালো অরে মিশিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে দিন। ঢেকে দেবেন হাঁড়ি। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। পানি উঠলে সেই পানিতেই কিছুক্ষণ কষিয়ে নিন শাক-ডাল। এরপর পানি দিয়ে দিন।

মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক। ছবি- বাংলা ট্রিবিউন

এমনভাবে পানি দেবেন যেন শাক সম্পূর্ণভাবে পানির নিচে থাকে। ডাল ও শাক সেদ্ধ হয়ে গেলে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী