আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস

জীবনযাপন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ১৬:৩৩আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৬:৩৩

ইফতারে নানা ধরনের ফল রাখা হয়। বিভিন্ন ধরনের ফল একসঙ্গে বেশি করে কিনে রাখেন অনেকেই। কিন্তু আঙুর সংরক্ষণ করতে গেলেই বাধে বিপত্তি। দিন না পেরোতেই দেখা যায় আঙুরে পচন ধরেছে কিংবা গোড়ার অংশ কালচে হয়ে যাচ্ছে। সংরক্ষণের কিছু ভুলে এমনটা হয়। জেনে নিন আঙুর কিনে এনে কীভাবে পরিষ্কার করে সঠিক উপায়ে সংরক্ষণ করবেন। 

  • আঙুরের থোকায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। তাই সংরক্ষণের আগে আঙুর ভালো করে পরিষ্কার করে নেওয়া জরুরি। পানির সঙ্গে ভিনেগার অথবা বেকিং সোডা মিশিয়ে আঙুর ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কলের পানি দিয়ে ধুয়ে ফেলুন কয়েকবার।
  • আঙুর সংরক্ষণের আগে ভালো করে শুকিয়ে নেওয়া জরুরি। বাতাসে শুকিয়ে নিন অথবা কাপড় দিয়ে মুছে নিন। আঙুরের গায়ে যেন কোনও পানি লেগে না থাকে। কারণ আঙুর পচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আর্দ্রতা। 
  • আঙুর সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল মুখবন্ধ বাটি বা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করা। এতে আরও দ্রুত গোড়া কালো হয়ে যায় আঙুরের। আঙুর ফ্রিজে রাখুন ঝুরিতে বা এমন কোনও বাটিতে যেখানে বাতাস চলাচল করতে পারে। 
  • অন্যান্য ফলের সঙ্গে আঙুর সংরক্ষণ করবেন না। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম