আম-চিয়া সিডের পদটি সকালের নাস্তায় কেন রাখবেন?

জীবনযাপন ডেস্ক
১২ জুন ২০২৪, ১১:৩১আপডেট : ১২ জুন ২০২৪, ১১:৩১

আম-চিয়া সিডের নাস্তা খেতে পারেন সকালে। ছবি- নওরিন আক্তার

সকালের নাস্তায় খাওয়া উচিত এমন কিছু যেটা এনার্জি জোগাবে ঠিকঠাক, আবার অনেকক্ষণ পর্যন্ত ভরিয়ে রাখবে পেটও। যারা মেদ ঝরাতে চাইছেন তারা সকালের নাস্তায় স্বাস্থ্যকর উপকরণের তৈরি নাস্তা রাখার চেষ্টা করুন। এমনই একটি পদ হচ্ছে আম, চিয়া সিড ও ওটসের তৈরি এই নাস্তা। 

নাস্তাটি তৈরির প্রস্তুতি শুরু করতে হবে রাতেই। এজন্য রাতে ঘুমানোর আগে একটি মুখবন্ধ বাটিতে আধা কাপ রোলড ওটস ও ১ চা চামচ চিয়া সিড প্রয়োজন মতো তরল দুধ দিয়ে ভিজিয়ে রাখুন। বাটিটি ফ্রিজে রেখে দিন। পরদিন সকালে ফ্রিজ থেকে বের করে মেশান সামান্য মধু, টক দই, আম ও কলা। চাইলে পছন্দ মতো অন্যান্য ফলও মিশিয়ে নিতে পারেন। 

চিকিৎসক তানজিম জারা জানান, এক হাজারটি খাবারের উপর করা গবেষণায় দেখা গেছে পুষ্টিগুণের দিক থেকে চিয়া সিডের অবস্থান পঞ্চম। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এমন ফ্যাট রয়েছে উপকারী এই বীজে। ওটসে রয়েছে ফাইবার, যা আমাদের খাবার হজমে সহায়তা করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য রোধ করে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টিবিদ নাহিদা আহমেদ জানান, আম প্রি-বায়োটিক, ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। ক্যানসারসহ নানা ধরনের রোগের ঝুঁকি কমায় উপকারী পাকা আম। 

/এনএ/
সম্পর্কিত
ওজন কমছে, কিন্তু ঝরছে না মেদ? নজর রাখুন ৫ লক্ষণে
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
ডায়রিয়ায় ব্র্যাট ডায়েট কতটা কার্যকর? যা বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী