ঈদ রেসিপি

আস্ত রসুন দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না

জীবনযাপন ডেস্ক
১২ জুন ২০২৪, ১৭:৪৪আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:৪৪

ঈদুল আজহা চলে এসেছে দোরগোড়ায়। গরু ও খাসির হরেক রকম আইটেমে টেবিল পূর্ণ থাকে এই ঈদে। গরুর মাংস দিয়ে সুস্বাদু একটি পদ রেঁধে ফেলতে পারেন ঈদ উপলক্ষে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আইটেমটি রান্না করা হয় বাটা মসলায়, দেওয়া হয় আস্ত রসুন। রেসিপি জেনে নিন।

হাড় ও চর্বিসহ তিন কেজি গরুর মাংস ধুয়ে নিন। দুই কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ জিরা বাটা, ২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ৮-৯টি সবুজ এলাচ, ৯-১০টি লবঙ্গ, ১ চা চামচ কালো গোলমরিচ, ৩-৪ টুকরা দারুচিনি, ১টি বড় কালো এলাচ, ৫টি তেজপাতা, স্বাদ মতো লবণ ও দেড় কাপ রান্নার তেল মিশিয়ে নিন মাংসের সঙ্গে। ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন মাংস।

এবার রান্নাটির জন্য একটি স্পেশাল মসলা বানিয়ে নিন। এজন্য ১ টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা ও ১ চা চামচ মেথি গুঁড়া করে নিন। ৭টি রসুনের বাইরের খোসাটি ছাড়িয়ে নিন। ভেতরের পাতলা খোসাটি রেখে দিতে হবে। গোড়ার দিকে কালো ময়লা থাকলে ছুরি দিয়ে সেগুলো দূর করে ধুয়ে নিন। 

মাংস চুলায় বসিয়ে দিন উচ্চতাপে। ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করুন। এরপর ঢাকনা তুলে নেড়ে দিন। আঁচ কিছুটা কমিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। মাংস থেকে বের হওয়া পানিতেই কষিয়ে নিন মাংস। এই পর্যায়ে স্পেশাল মসলা দিয়ে দিন ১ চা চামচ। ৩০ থেকে ৩৫ মিনিট সময় নিয়ে কষিয়ে নিন মাংস। তেল ভেসে উঠলে গরম পানি দিয়ে দিন। বলক উঠে আসলে আস্ত রসুনগুলো দিয়ে দিন। স্পেশাল মসলা আরও ১ চা চামচ দিয়ে নেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে কয়েকটি আস্ত শুকনা মরিচ দিয়ে দিন। কম আঁচে ঢেকে সেদ্ধ করে নিন মাংস। পরিবেশন করুন গরম ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে।  

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী