মাংস রান্নায় মসলা ব্যবহারের টিপস

লাইফস্টাইল ডেস্ক
১৭ জুন ২০২৪, ১২:১০আপডেট : ১৭ জুন ২০২৪, ১২:১০

মসলার ব্যবহারের উপর রান্নার স্বাদ নির্ভর করে অনেকটুকুই। কাটা মসলায় স্বাদ হয় এক রকম, বাটা মসলায় আবার অন্যরকম। স্বাদের পাশাপাশি ঝোলের ঘনত্বও বদলে যায় মসলা ব্যবহারের কারণে। আজ ঈদ। এরই মধ্যে অনেকের চুলায় চড়ে গেছে মাংসের পদ। আজ সারাদিন তো বটেই, আগামী কয়েকদিন পর্যন্ত মাংসের নানা আইটেম রান্না হবে বাড়িতে। মাংস রান্নায় মসলার ব্যবহার সম্পর্কে কিছু টিপস জেনে নিন। 

  1. মাংস রান্নায় পোস্তদানা দিলে ঝোল ঘন হয়, স্বাদেও আসে বৈচিত্র্য।  
  2. মসলা ভালো করে কষানোর উপর রান্নার স্বাদ নির্ভর করে অনেকটাই।
  3. ঘন ঝোল বা ভুনা মাংস রান্না করবেন? পেঁয়াজ বাটা দিন রান্নায়। তুলনামূলক পাতলা ঝোল রাখতে চাইলে পেঁয়াজ কুচি দেবেন।
  4. মাংসের সাদা কোর্মা রান্না করতে চাইলে হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া দেবেন না। 
  5. আচারি মাংস রান্নার ক্ষেত্রে দিন পাঁচফোড়ন। 
  6. কাটা মসলায় মাংস রান্না ভীষণ সুস্বাদু। এক্ষেত্রে কেবল কাটা মসলাই দিন। বাটা মসলা মেশাবেন না।
  7. ধনেপাতা দিতে চাইলে নামানোর একেবারে আগে দেবেন। 
  8. মাংসের ঝোল রান্নার ক্ষেত্রে রসুনের কোয়া বা আস্ত রসুন দিতে পারেন। 
  9. কাবাব তৈরির ক্ষেত্রে তারা মসলা বা কাবাব চিনি দিন। স্বাদ হবে চমৎকার। 
  10. মাংস রান্নায় কাঁচা মরিচের ঘ্রাণ আনতে চাইলে শেষের দিকে দেবেন। আস্ত কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামান।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম