মজাদার ঝুরা মাংস রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৮ জুন ২০২৪, ১২:৫৪আপডেট : ১৮ জুন ২০২৪, ১২:৫৪

বড় হাঁড়িতে অনেক মাংস নিয়মিত জ্বাল দিতে দিতে মাংসের আঁশগুলো আলাদা হয়ে যায়। এভাবেই তৈরি হয়  চমৎকার স্বাদের ঝুরা মাংস। তবে এখন ফ্রিজেই মাংস সংরক্ষণ করা হয়, ফলে অনেক পরিমাণে মাংস রান্না হয়ে ওঠে না। তবে আলাদা করে ঝুরা মাংস রান্না করে ফেলা যায়। রেসিপি জেনে নিন। 

২ কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সঙ্গে ১ কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, দেড় টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা মিশিয়ে নিন। মসলাসহ মাংস প্রেসার কুকারে নিয়ে আধা কাপ পানি দিন। ৬ থেকে ৭টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন মাংস। সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচ বা ছুরির সাহায্যে মাংসের আঁশ ছাড়িয়ে নিন।  

বাগাড় দেওয়ার জন্য চুলায় প্যান চাপিয়ে দিন। তেল গরম করে শুকনা মরিচ ও গরম মসলা ভাজুন। আধা কাপ পেঁয়াজ, থেঁতো করা কয়েক কোয়া রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে মাংস দিয়ে ভেজে নিন। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর