মসুরের ডাল ও আলুর এই ঝটপট রেসিপিটি ট্রাই করেছেন?

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৫:০৬আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৫:০৬

দুপুরে বা রাতে কী রান্না করবেন সেটা ভাবছেন? কম সময়ে ঝটপট পুষ্টিকর কিছু রান্না করতে চাইলে মসুর ডাল ও আলুর এই রেসিপিটি ট্রাই করতে পারেন। 

পানিতে এক কাপ মসুরের ডাল ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর রান্নার হাড়িয়ে নিয়ে নিন ডাল। এর সঙ্গে মেশান এক কাপ আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের ফালি, স্বাদ মতো লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য তেল। হাত দিয়ে ভালো করে মেখে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ঢেকে রান্না করুন মাঝারি আঁচে। ডাল ও আলু নরম হয়ে গেলে ঘুঁটনি দিয়ে ভেঙে নিন। 

বাগাড়ের জন্য তেলে ভেজে নিন শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি লালচে হয়ে গেলে সেদ্ধ ডিম কয়েক টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে বাগাড় ঢেলে দিন ডালের হাঁড়িতে। সঙ্গে সঙ্গে হাঁড়ি ঢেকে জ্বাল কমিয়ে দিন চুলার। ১ মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী