যেভাবে রান্না করবেন আলুর ডাল

জীবনযাপন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ২০:০৬আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২০:০৬

আলুর ডাল খেয়েছেন কখনও? দারুণ পুষ্টিকর আইটেমটি রান্না করে ফেলতে পারেন। মজার ব্যাপার হচ্ছে আইটেমের নাম ডাল হলেও এতে কিন্তু কোনও ধরনের ডাল নেই। আলু ভেঙে মসলা দিয়ে ডালের মতো করেই বানিয়ে নিতে হয় আলুর ডাল। রেসিপি জেনে নিন। 

আধা কেজি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আধভাঙা করে নিন। আধা লিটার পানি দিয়ে দিন আলুর মধ্যে। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে নিন। তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ৩০ সেকেন্ড ভেজে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি হালকা বাদামী হয়ে গেলে ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/৪ চা চামচ জিরার গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মসলা। কয়েকটি টমেটো কুচি করে দিয়ে নেড়ে ঢেকে দিন। টমেটো গলে গেলে পানিসহ আলু দিয়ে নেড়ে নিন। ঢেকে রান্না করুন। পানি টেনে আসলে আরও কিছুটা পানি দিয়ে ঢেকে দিন। এর মধ্যে বাগাড়ের প্রস্তুতি শুরু করে নিন। বাগাড়ের জন্য তেল গরম করে পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ ভেজে নিন। পেঁয়াজ বাদামী হয়ে গেলে ঢেলে দিন আলুর ডালের কড়াইয়ে। ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়া, ধনেপাতা কুচি ও আস্ত কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন ২ মিনিটের জন্য। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম