সিলেটের ঐতিহ্যবাহী পুঁই শাক-শুঁটকির এই আইটেম খেয়েছেন?

জীবনযাপন ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১৮:৩২আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮:৩২

সিলেটের ঐতিহ্যবাহী মজাদার একটি পদ হচ্ছে পুঁই শাক ও সিদল শুঁটকির তরকারি। ঝাল ঝাল রান্না করা আইটেমটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু। রেসিপি জেনে নিন। 

তেল গরম করে এক কাপ পেঁয়াজ কুচি দিন। নেড়েচেড়ে বড় রসুনের কোয়াগুলো ছাড়িয়ে বড় টুকরা করে দিয়ে দিন। ১ চা চামচ আদা-রসুন বাটা দিয়ে নেড়ে ভাজুন। স্বাদ মতো লবণ দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে নাড়ুন। কষানো হলে ৫টি সিদল শুঁটকি দিন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথা ফেলে তারপর দেবেন। কড়াই ঢেকে দিন। ৫ থেকে ৬ মিনিট পর একদম চিকন করে কাটা পুঁই শাক দিয়ে দিন। পুঁই শাকের ডাঁটাও ছোট ছোট করে কেটে দেবেন। তবে খুব বেশি ডাঁটা দেবেন না। কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন কড়াই। কম আঁচে রান্না করুন ১০ থেকে ১৫ মিনিট। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী