চুলের যত্নে এই দুই ধরনের তেল ব্যবহার করতে পারেন

জীবনযাপন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০

চুল রুক্ষ হয়ে যাওয়া, চুল ঝরে যাওয়া কিংবা চুল ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলো যেন লেগেই থাকে চুলে। দুই ধরনের তেল নিয়মিত ব্যবহার করলে উপকার মিলতে পারে। উপকারী একটি তেল হচ্ছে জবাফুলের তেল। এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। এটি চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। ফলে চুল হয় জটমুক্ত, রেশমের মতো কোমল। ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’-এর তথ্য বলছে, এই ফুলে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি। এগুলো সামগ্রিকভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত জবা ফুলের তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলিকলগুলোও পুষ্টি পায়। পাশাপাশি গজায় নতুন চুল। 

অন্যদিকে আরেকটি পুষ্টিকর তেল হচ্ছে আমলকীর তেল। নানা ধরনের ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকীতে রয়েছে অসংখ্য ফাইটোনিউট্রিয়েন্টস। মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে এই তেল। আমলকীতে রয়েছে ট্যানিন এবং ক্যালসিয়াম। অতিরিক্ত তাপ থেকে চুলের ক্ষতি রুখে দিতে পারে এই উপাদানগুলো। তাই চুল ঝরে পড়া অনেকটাই কমে যায়। 

আমলকীর তেল। ছবি- সংগৃহীত

যেভাবে তৈরি করবেন জবা ফুলের তেল
একটি পাত্রে খানিকটা পানি গরম করে কয়েকটি জবাফুল দিয়ে দিন। ফুটে উঠলে পানির রঙ বদলে যাবে। স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিন। পরিষ্কার কাচের পাত্রে তরল এবং নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে নিন। চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। গোসলের ঘণ্টাখানেক আগে এই মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

আমলকীর তেল বানাবেন যেভাবে 
আমলকী ছোট ছোট টুকরো করে রোদে শুকিয়ে নিন। নারকেল তেলের সঙ্গে সেই টুকরোগুলো মিশিয়ে ভালো করে ফুটিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। নিয়মিত এই তেল মাথায় মালিশ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ