সাদা পোশাক থেকে তেলের দাগ তুলবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫

এই গরমে আরাম পেতে সাদা পোশাকের বিকল্প নেই। তবে সাদা পোশাক পরার কিছু বিড়ম্বনাও রয়েছে। ঘাম ও ধুলাবালি লেগে যেমন দ্রুত ময়লা হয়ে যায় সাদা পোশাক, তেমনি অসাবধানতায় ঝুঁকি থাকে বিভিন্ন দাগ লেগে যাওয়ার। তাই বেশ সচেতন থাকতে হয় সাদা পোশাক পরলে। তবে তারপরেও যদি লেগে যায় তরকারির তেল-ঝোল, তবে কী করবেন? জেনে নিন সেটাই। 

  • দাগের অংশ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি পাত্রে বেকিং সোডা নিন, এতে ১-২ চা চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। পানি থেকে কাপড়টি বের করে দাগের জায়গায় বেকিং সোডার মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। 
  • তেল লাগার সঙ্গে সঙ্গে টিস্যু পেপার দিয়ে পোশাকের ও অংশ থেকে তেল শুষে নিন। এরপর শিশুদের ট্যালকম পাউডার ওই তেল লাগা অংশের উপর ছড়িয়ে দিন। হাতের কাছে  পাউডার না থাকলে লবণ ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। 
  • তেল-ঝোলের দাগ লাগা অংশে ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক অপেক্ষা করে দাগের উপর ব্রাশ দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। 
  • সমান জায়গায় কাপড় বিছিয়ে দাগের উপর ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। আঙুল দিয়ে ঘষুন। ১ ঘণ্টা অপেক্ষা করে কয়েক ফোঁটা লিকুইড ডিটারজেন্ট দিয়ে আরও কিছুক্ষণ ঘষুন। একটি ভেজা সুতি কাপড় দিয়ে ঘষে ঘষে কর্ন ফ্লাওয়ার ও ডিটারজেন্টের মিশ্রণ উঠিয়ে ফেলুন। গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকান।
  • দাগযুক্ত কাপড়ের নিচে পেপার টাওয়েল বিছান। দাগের উপর হেয়ার স্প্রে দিন। পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে দাগ তুলে ফেলুন। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
  • সাদা পোশাকে তেলের দাগ লেগে গেলে একটি চক ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।

তথ্যসূত্র: ফ্যাব হাউ, আনন্দবাজার পত্রিকা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের