ঘামের দুর্গন্ধ দূর করতে যেভাবে ফিটকিরি ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩

ফিটকারি বৈজ্ঞানিকভাবে পটাসিয়াম অ্যালুম নামে পরিচিত। এটি একটি প্রাকৃতিকভাবে পাওয়া এক ধরনের খনিজ লবণ। ফিটকিরির অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ঘামের গন্ধের প্রাকৃতিক প্রতিকার হিসেবে দারুণ কার্যকর।

কীভাবে কাজ করে ফিটকিরি? 
আমাদের শরীরের গন্ধ মূলত ত্বকের ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। আর ঘাম থেকে তইতি হয় ব্যাকটেরিয়া। ফিটকিরির অ্যাস্ট্রিনজেন্ট গুণ রক্তনালীকে উদ্দীপিত করে এবং ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করে দেয় যাতে শরীরে খুব বেশি ঘাম না হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ গন্ধের কারণ ব্যাকটেরিয়া দূর করে। 

যেভাবে ব্যবহার করবেন ফিটকিরি

  • ফিটকিরির একটি ছোট টুকরা সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে ভালোভাবে ত্বকে লেগে থাকবে। ভেজা ফিটকিরি সরাসরি আন্ডারআর্মে বা শরীরের দুর্গন্ধ প্রবণ যে কোনও জায়গায় ঘষুন। কয়েক মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য। 
  • শুকনো গুঁড়া ফিটকিরি ব্যবহার করতে চাইলে এক টেবিল চামচ ফিটকিরি পাউডারের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। সুগন্ধ যোগ করতে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বাড়াতে ল্যাভেন্ডার তেল বা টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। বাহুমূলে লাগান এবং না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ফিটকিরি পাউডার প্রতিদিন গোসলের পরে প্রয়োগ করতে পারেন। 
  • গরম পানিতে ১ টেবিল চামচ ফিটকারি গুঁড়া নিন এবং দ্রবীভূত হওয়া পর্যন্ত ভালভাবে নাড়ুন। একটি স্প্রে বোতলে রাখুন। প্রয়োজন মতো পায়ে বা বাহুমূলে লাগান। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের