মসুর ডাল দিয়ে কলমি শাক রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১৪:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৪:০০

স্বাদে অতুলনীয় ডাল দিয়ে শাক রান্না করে ফেলতে পারেন। স্বাস্থ্যকর এই আইটেমটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ। রুটি দিয়েও খেতে পারেন সকালের নাস্তায়। জেনে নিন কীভাবে কলমি শাক দিয়ে রান্না করবেন মসুর ডাল। 

আধা কাপ মসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি ঝরিয়ে একটি প্যানে নিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ৩ কাপ পানি মিশিয়ে সেদ্ধ করুন ডাল। ডাল সেদ্ধ হয়ে গেলে ছোট টুকরা করে কাটা এক মুঠো কলমি শাক ও কাঁচা মরিচের টুকরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন। এরমধ্যেই সেদ্ধ হয়ে যাবে কলমি শাক। এবার ফোঁড়ন দেওয়ার পালা। এজন্য প্যানে সরিষার তেলে ১ চা চামচ জিরা ও কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। ২ টেবিল চামচ রসুন কুচি ও আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন একই তেলে। পেঁয়াজ-রসুন সোনালি হয়ে গেলে ডাল-শাকের মিশ্রণ ঢেলে দিন। কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। কম আঁচে কয়েক মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।    

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম