আস্ত জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৩:৩৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৩:৩৩

বাজারে জলপাই উঠতে শুরু করেছে। টক ফলটি দিয়ে বানিয়ে ফেলা যায় মজার সব আচার। জলপাই দিয়ে টক-ঝাল-মিষ্টি আচার বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। জেনে নিন আচার কীভাবে বানাবেন। 

এক কাপ বড় রসুনের কোয়া বড় টুকরো করে কেটে থেঁতো করে নিন। এক কেজি জলপাই ভালো করে ধুয়ে ছুরি দিয়ে গভীর দাগ কেটে নিন একটু পর পর। এতে ভেতর পর্যন্ত মসলা পৌঁছাবে। ১ চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে জলপাই মেখে নিন।

কড়াইয়ে ১ কাপ সরিষার তেল গরম করুন। ১ টেবিল চামচ পাঁচফোড়ন ও ৫/৬টি শুকনা মরিচ দুই টুকরা করে দিয়ে দিন গরম তেলে। সুগন্ধ বের হলে থেঁতো করে রাখা রসুন দিয়ে দিন। নাড়াচাড়া করে নিন মিনিট দুয়েক। এরপর ২ টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিন। ২/৩ মিনিট ভেজে জলপাইগুলো দিয়ে দিন। আধা কাপ ভিনেগার দিয়ে নেড়ে নিন। স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। আরও দিন আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। নেড়েচেড়ে ঢেকে দিন কড়াই। কিছুক্ষণের মধ্যেই জলপাই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো চিনি ও ১ চা চামচ বিট লবণের গুঁড়া দিন। আরও আধা কাপ ভিনেগার দিয়ে দিন। একটু পরপর নেড়ে দেবেন। ৫ থেকে ১০ মিনিট রান্না করুন। এই পর্যায়ে দিন ১ টেবিল চামচ চাট মসলা, ১ চা চামচ বিট লবণের গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া ও ১ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। কয়েক মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করুন। শুকনা বয়ামে আচার ঢেলে নিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম