অ্যারোবিক ব্যায়ামের এই উপকারিতাগুলো জানেন?

জীবনযাপন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২১:২৬

সুস্থতার জন্য নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়ামের বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোত্তম ধরনের ব্যায়াম হলো অ্যারোবিক ব্যায়াম। অ্যারোবিক ব্যায়াম হচ্ছে কার্ডিওভাসকুলার ব্যায়াম, যা হৃদপিণ্ডকে পাম্প করে। এই ব্যায়ামের সময় রক্ত সারা শরীরে দ্রুত পাম্প করে এবং ফুসফুস বেশি অক্সিজেন গ্রহণ করে। অ্যারোবিক শব্দের অর্থ হলো অক্সিজেন সহ, অর্থাৎ আপনার শ্বাস-প্রশ্বাস পেশীতে অক্সিজেনের পরিমাণ নির্ধারণ করে। পেশীতে অক্সিজেন ব্যায়াম করার শক্তি দেয়। আপনার শরীর অক্সিজেনের সংমিশ্রণে সঞ্চিত কার্বোহাইড্রেট এবং চর্বি ব্যবহার করে এই শক্তি তৈরি করে।

একজন সুস্থ-সবল মানুষের জন্য প্রতিদিন ৩০ মিনিট অ্যারোবিক ব্যায়াম করা জরুরি। কিন্তু কেউ চাইলে এর বেশি করতে পারেন। তবে তা নির্ভর করবে তাঁর শারীরিক সুস্থতা ও সক্ষমতার ওপর। গবেষকদের মতে, একজন সুস্থ ব্যক্তির জন্য সপ্তাহে ৩০০ মিনিট অ্যারোবিক ব্যায়াম যথেষ্ট।

কোনগুলো অ্যারোবিক ব্যায়াম?
সাইকেল চালানো, সিঁড়ি বেয়ে ওঠা, জোরে হাঁটা, দৌড়ানো, দড়ি লাফ, অ্যারোবিক নৃত্য, সাঁতার কাটা অ্যারোবিক ব্যায়াম। এছারাপ বিভিন্ন ধরনের খেলা যেমন ভলিবল, বাস্কেটবল খেলাও অ্যারোবিক ব্যায়াম। 

অ্যারোবিক ব্যায়ামের উপকারিতা

  • অ্যারোবিক ব্যায়াম চর্বি পোড়াতে, পেশীর ভর বাড়াতে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে।
  • অ্যারোবিক ব্যায়ামের ফলে শরীরে এন্ডোরফিন নামে একধরনের রাসায়নিক নিঃসরণ হয়, যার কারণে বিষণ্নতা বা ডিপ্রেশন কমে যায়।
  • ধরনের ব্যায়ামের ফলে ক্যালরি ক্ষয় হয় সহজে, ফলে ওজন কমে। 
  • অ্যারোবিক ব্যায়ামের ফলে হৃদরোগের ঝুঁকি কমে, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। 
  • উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক ও স্থুলতার ঝুঁকি কমায় অ্যারোবিক ব্যায়াম। 
  • ধমনী পরিষ্কার রাখে এই ব্যায়াম। পাশাপাশি বৃদ্ধি করে ভালো কোলেস্টেরল। 


তথ্যসূত্র: ওয়েবএমডি 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি