যেভাবে বানাবেন জলপাইয়ের টক-মিষ্টি আধা ভাঙা আচার

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ২১:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২১:২০

রোদে দেওয়ার ঝামেলাই ছাড়াই বানিয়ে ফেলা যায় জলপাইয়ের মজার আচার। টক-মিষ্টি স্বাদের এই আচার বছরজুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে খেতে দারুণ হাত দিয়ে ভেঙে নেওয়া জলপাই দিয়ে তৈরি এই আচার। রেসিপি জেনে নিন।

প্রথমে আচারের জন্য মসলা বানিয়ে নিন। এজন্য ১ টেবিল চামচ সরিষা, ১ চা চামচ পাঁচফোড়ন, ৪ কোয়া রসুন, ৩টি শুকনা মরিচ ও ১ টেবিল চামচ আস্ত ধনিয়া পেস্ট করে নিন ১/৪ কাপ ভিনেগার দিয়ে। পানি দেওয়া যাবে না মসলায়। 

এক কেজি পাকা জলপাই চটকে নিন। পাকা জলপাই ব্যবহার করতে না চাইলে কাঁচা জলপাই সেদ্ধ করে চটকে নিন হাত দিয়ে। চুলায় প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেলে আস্ত গরম মসলা, রসুনের কোয়া ও শুকনা মরিচ দিয়ে নেড়ে নিন। ভাজা ভাজা হলে তৈরি করে রাখা মসলার পেস্ট দিন। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে মসলা কষিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিন। নেড়েচেড়ে চটকে রাখা জলপাই দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আধা কাপ চিনি, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ বিট লবণ ও ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়ুন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মুখবন্ধ কাচের বয়ামে রেখে দিন। নরমাল ফ্রিজে রেখে ১ বছর পর্যন্ত খেতে পারবেন এই আচার। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম