খালি পেটে দারুচিনির পানি খেলে এই ১৪ উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৮:২০আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৮:২০

সকালের কিছু অভ্যাস আমাদের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে লেবু পানি খাওয়া থেকে শুরু করে গ্রিন টি ও অন্যান্য স্বাস্থ্যকর পানীয় পান করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এমন একটি স্বাস্থ্যকর পানীয় হচ্ছে দারুচিনির পানি। দারুচিনির প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। এছাড়া মুখের স্বাস্থ্যও ভালো রাখে এটি। হজমের অস্বস্তি দূর করার পাশাপাশি পেটের ফোলাভাব এবং গ্যাসের উপসর্গ কমায় দারুচিনির পানি।

যেভাবে দারুচিনির পানি তৈরি করবেন

ফুটন্ত গরম পানি ঢেলে নিন কাপে। পানিতে এক চিমটি দারুচিনির গুঁড়া দিয়ে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর নেড়ে কুসুম গরম থাকা অবস্থায় খালি পেটে পান করুন।

যেসব উপকারিতা পাবেন

  1. বিশেষজ্ঞদের মতে, দারুচিনির পানি হজমের এনজাইমগুলোকে উদ্দীপিত করে হজম নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি হজমের অস্বস্তি, পেটের ফোলাভাব এবং গ্যাস দূর করতেও সাহায্য করতে পারে।
  2. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে দারুচিনির পানি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি এই রোগ হওয়ার ঝুঁকিও কমাতে পারে।
  3. বিশেষজ্ঞদের মতে, দারুচিনি মেটাবলিক রেট বাড়াতে পরিচিত, যা ওজন এবং চর্বি কমাতে সাহায্য করতে পারে।
  4. দারুচিনিতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। আর্থ্রাইটিসের ব্যথা এবং অস্বস্তিও কমাতে সাহায্য করে।
  5. দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে।
  6. দারুচিনির পানি নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইড কমে। এছাড়া এটি ভালো কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
  7. দারুচিনির অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
  8. আলঝেইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগ থেকে রক্ষা করতে পারে দারুচিনির পানি। বিশেষজ্ঞদের মতে, দারুচিনির পানি পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে।
  9. দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষুধা কমায়। এতে ওজন কমে। এছাড়া এটি মেটাবলিজম বাড়ায় এবং চর্বি পোড়াতেও সাহায্য করে।
  10. ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো দারুচিনির পানি। বিশেষজ্ঞদের মতে, দারুচিনির অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং অন্যান্য ত্বকের সংক্রমণ কমিয়ে ত্বকের উপকার করে।
  11. দারুচিনির সুবাস আমাদের মন ভালো রাখে এবং মানসিক চাপ কমায়।
  12. দারুচিনির প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
  13. দারুচিনি ক্যানসার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে এবং টিউমারের বিস্তার কমাতে পারে। তবে এটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
  14. দারুচিনির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য নিঃশ্বাসের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে।


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
পরোক্ষ ধূমপান থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন জানুন
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়লো 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার