নীতা আম্বানির হাতের পপকর্ন ক্লাচটির বিস্তারিত জানেন?

জীবনযাপন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৫

মেয়ে ইশা আম্বানির সংস্থার একটি অনুষ্ঠানে পপকর্নের ঠোঙা হাতে হাজির হয়েছেন নীতা আম্বানি। বেশ ব্যতিক্রমী নকশার ব্যাগটি নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। 

মেয়ে ইশা আম্বানির সাথে নীতা আম্বানি। ছবি- সংগৃহীত

মুম্বাইয়ে হওয়া অনুষ্ঠানটিতে তারকাদের হাট বসেছিল। কারিনা কাপুর, কিয়ারা আদভানি, শাহরুখ খানের কন্যা সুহানা খান থেকে শুরু করে তৃপ্তি দিমরি ও বলিউডের বহু তারকাই উপস্থিত হয়েছিলেন। ইশা নিজেও কম সাজেননি। হালকা বেগুণী রঙের মখমলের একটি প্যান্টস্যুট পরেছিলেন ইশা। গলায় ছিল বড় আকৃতির বো। সঙ্গে রুপোলি স্টিলেটো আর ম্যাচিং হীরার বো ব্যাগ নিয়েছিলেন ইশা। কিন্তু নীতা স্টাইলে মেয়েকেও যেন টেক্কা দিলেন। অনুষ্ঠানে তিনি হাজির হলেন চুমকির কারুকাজ করা একটি ক্রিমরঙা ব্লেজার আর চুমকির কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে। পোশাকের সঙ্গে কানে বড় ঝোলা হীরার দুল পরেছিলেন নীতা। হাতে পরেছিলেন ছোট ছোট হীরা বসানো লম্বাটে আংটি। কিন্তু সে সব ছেড়ে সবার চোখ গিয়ে আটকায় নীতার পপকর্ন ব্যাগে।

নীতার নেওয়া পপকর্ন ব্যাগটি সদ্য বাজারে এনেছে শানেল। ছবি- সংগৃহীত


নীতার নেওয়া পপকর্ন ব্যাগটি সদ্য বাজারে এনেছে শানেল। আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা গত মাসেই প্রকাশ করেছে ২০২৪-২৫ এর শীতকালীন সম্ভার। তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নীতার পপকর্ন ব্যাগ সেই সম্ভারেরই একটি। তবে দাম কতো সেটা জানায়নি সংস্থাটি। দামের জায়গায় লেখা আছে, দাম ধার্য হবে বিশেষ অনুরোধের ভিত্তিতে। তবে ব্যাগটি কী দিয়ে তৈরি হয়েছে সেটার বিস্তারিত বর্ণনা রয়েছে শানেলের ওয়েবসাইটে। মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেসাস মেটাল এবং নকল চামড়া দিয়ে তৈরি হয়েছে শানেলের ওই পপকর্ন ক্লাচ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান