শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সটেড ভেজিটেবল বানিয়ে ফেলুন

জীবনযাপন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩০

শীতের সবজি উঠতে শুরু করেছে বাজারে। রঙিন সব সবজি দিয়ে স্বাস্থ্যকর সটেড ভেজিটেবল বানিয়ে ফেলতে পারেন। এটি যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ, তেমনি খেতেও দুর্দান্ত। অফিসের লাঞ্চ বসে নিয়ে যেতে পারেন সটেড ভেজিটেবল। পরিবেশন করতে পারেন ফ্রায়েড রাইসের সঙ্গেও। জেনে নিন রেসিপি।

ফুলকপি, ব্রকোলি, গাজর, বরবটি টুকরো করে কেটে লবণ মেশানো গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। পানি পুরোপুরি ঝরিয়ে নিন। 

প্যানে বাটার গলিয়ে নিন। পেঁয়াজের টুকরো ও রসুন কুচি দিয়ে নাড়ুন। সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দিন। ক্যাপসিকাম ও টমেটোর টুকরো দিন এই পর্যায়ে। চাইলে মাশরুম কুচি দিতে পারেন। নেড়েচেড়ে নিন ভালো করে। গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও অরিগ্যানো দিয়ে নাড়ুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিন।  

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম