বডি ময়েশ্চারাইজার কি মুখে ব্যবহার করা যাবে?

জীবনযাপন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

শীতের প্রকোপ বেড়েছে। ত্বক টানটান হয়ে পড়ছে থেকে থেকে। এ সময়ে অনেকেই হাতের কাছে থাকা বডি ময়েশ্চারাইজার বা লোশন ক্রিম ব্যবহার করেন মুখের ত্বকেও। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। মুখের ত্বক এবং শরীরের জন্য ময়েশ্চারাইজার আলাদা থাকতে হবে।

মূল পার্থক্য কী?
আমাদের মুখের ক্রিম বা ময়েশ্চারাইজারগুলো হালকা টেক্সচারের হয়। মুখের ত্বকের এপিডার্মিস আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা, তাই আমাদের মুখের ত্বক সংবেদনশীল হয় বেশি। ফলে মুখের ত্বকের জন্য ওজনে হালকা এমন ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এটি ত্বকের গভীরে যায় এবং কোষকে ময়শ্চারাইজ করে। এগুল্লো আমাদের রোমকূপের ছিদ্রগুলোকে আটকে রাখে না।  

পুরুষ এবং নারীদের ত্বকেও রয়েছে পার্থক্য। একটি ভালো ফেস ময়েশ্চারাইজারে সবসময় হাইপোঅ্যালার্জেনিক এবং নন-কমেডোজেনিক উপাদান থাকা উচিত, যার মানে এটি কোনও ধরনের অ্যালার্জির উদ্রেক করবে না এবং রোমকূপ কখনই আটকে রাখবে না। এসব উপাদান বডি ময়েশ্চারাইজারে পাওয়া যায় না।

আমাদের শরীরের ত্বকের উপরের স্তরটি আমাদের মুখের ত্বকের চেয়ে পুরু। ফলে হালকা ময়েশ্চারাইজার শরীরের ত্বকের জন্য কার্যকর না। কারণ এগুলো আমাদের ত্বকে ঠিক মতো প্রবেশ করতে পারে না। 

বডি ময়েশ্চারাইজার মুখের ত্বকে ব্যবহার করলে কী হয়?

  • এর ঘন টেক্সচার ত্বকের ছিদ্রগুলো আতকে দেয় এবং ব্রণের প্রকোপ বাড়ে।
  • কৃত্রিম সুগন্ধি মুখে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে।
  • বডি ময়েশ্চারাইজারে ব্যবহৃত রাসায়নিক আপনার মুখের গঠন অনুসারে নাও হতে পারে যা ফুসকুড়ি এবং লালচে ভাবের কারণ হতে পারে
/এনএ/
সম্পর্কিত
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি