থার্টি ফার্স্ট পার্টির মেন্যুতে রাখতে পারেন এই ৫ পদ

জীবনযাপন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬

বছরের শেষ সময় মানেই পার্টি মুড। শীতকালীন অবকাশ, বড়দিনের ছুটি, বার্ষিক ছুটি, নতুন বছরের আগমনসহ বিভিন্ন কারণে বেশ অবসর মেলে বছরের শেষ সপ্তাহে। এছাড়া নতুন বছরের আগমন উপলক্ষেও থাকে খাওয়া দাওয়ার আয়োজন। বন্ধুদের নিয়ে হাউস পার্টির আয়োজনের কথা ভাবলে মেন্যুতে কী রাখবেন সেটাও ঠিক করে নিন। রাত জেগে আড্ডা দেওয়ার সময় মুখরোচক বা স্ন্যাকস ধরনের খাবার খেতে ইচ্ছে করে বেশ। জেনে নিন কোন কোন পদ রাখতে পারেন পার্টির আয়োজনে। 

১। বানিয়ে ফেলতে পারেন চিকেন স্ট্রিপস। এজন্য হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কেটে তাতে লবণ, লেবুর রস, গোলমরিচ, রসুন বাটা মাখিয়ে নিন। অন্তত এক ঘণ্টা মাংস মসলা মাখিয়ে রেখে দিন। মসলা মাখানো মাংস প্রথমে ময়দা মাখিয়ে গুলে রাখা ডিমে ডুবিয়ে নিন। তারপর ব্রেডক্রাম্ব মাখিয়ে নিন। গরম তেলে ভেজে তুলুন চিকেন স্ট্রিপস।

২। আরেকটি মজার স্ন্যাকস হচ্ছে পটেটো পপস। আলু সেদ্ধ করে মরিচের গুঁড়া, লবণ, গ্রেট করা চিজ, মাখন, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। তারপর হাতের সাহায্যে গোল গোল আকার দিন। এটি ছাঁকা তেলে ভাজতে পারেন, আবার এয়ার ফ্রায়ারেও অল্প তেল ব্রাশ করে মচমচে করে নিতে পারেন।

৩। গোল গোল করে পেঁয়াজ কেটে ময়দা, ডিম, গোলমরিচের গুঁড়াসহ অল্প কিছু উপকরণের ব্যবহারে বানিয়ে ফেলতে পারেন অনিয়ন রিং। 

পটেটো পপস। ছবি- সংগৃহীত

৪। ক্রিসপি ফিশ ফ্রাই বানিয়ে পরিবেশন করতে পারেন। ফ্রাই করার জন্য বেছে নিন বড় মাছের ফিলে। লেবুর রস, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন ফিলে। এবার একটি মসলা বানিয়ে নিতে হবে। এজন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন। এর সঙ্গে আদা, কাঁচা মরিচ, রসুন, ধনেপাতা, বিটলবণ, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো চিনি, একটু গরম মসলা গুঁড়া, সামান্য লেবুর রস আর ১ চা চামচ তেল দিয়ে পেস্ট বানিয়ে নিন। একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে এই পেস্টে ঢেলে দিন। এরপর মেশান ১ চা চামচ কর্নফ্লাওয়ার। মাছগুলো এই মিশ্রণে  ম্যারিনেট করে নিয়ে ১ ঘন্টা রেখে দিন। একটি বাটিতে ডিম ভেঙে অল্প লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিন। মাছের ফিলে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিন। মাঝারি আঁচে তেলে ভেজে নিন লালচে করে। 

৫। গল্প করতে করতে সুইট কর্ন চাট খেতে কিন্তু দারুণ লাগবে। একটি বড় বাটিতে দুই কাপ ভুট্টা দানা নিন। এর সঙ্গে মেশান কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। আরও মেশান আধা চা চামচ চাট মসলা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ, ১ চা চামচ গ্রিন চাটনি, ১ চা চামচ তেঁতুলের চাটনি ও ১ চা চামচ লেবুর রস। স্বাদ মতো সামান্য মধু মিশিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি কর্ন চাট। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’
তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’
কম্পিউটারের কোন ফাইল কতটা স্টোরেজ দখল করছে, দেখবেন যেভাবে
কম্পিউটারের কোন ফাইল কতটা স্টোরেজ দখল করছে, দেখবেন যেভাবে
উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ