দারুণ মজার বাঁধাকপি ভর্তার রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১১:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১২

বাঁধাকপি দিয়ে নানা পদ রান্না করা যায়। তবে গরম ভাতের সঙ্গে অসাধারণ স্বাদের বাঁধাকপি ভর্তা নিঃসন্দেহে স্বাদে নিয়ে আসবে বৈচিত্র্য। জেনে কীভাবে বাঁধাকপি ভর্তা করবেন।

বাঁধাকপি কুচি করে লবণ দিয়ে মেখে নিন। এতে সহজেই পানি ছেড়ে দেবে। চুলায় বসিয়ে সেদ্ধ করে নিন। একেবারে পানি টেনে যাওয়া পর্যন্ত সেদ্ধ করবেন।

প্যানে তেল গরম করে শুকনা মরিচ, কাঁচা মরিচ ও লাল মরিচ দিন। আরও দিন কয়েক কোয়া রসুন। মরিচ ভাজা হলে উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। নেড়েচেড়ে ভাজুন। রসুন পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিন পেঁয়াজ ও রসুন। একই প্যানে সামান্য লবণ দিয়ে ভেজে নিন টমেটো। টমেটো থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার ভাজা রসুন, পেঁয়াজ কুচি, মরিচ ও টমেটো দিয়ে মেখে নিন সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আরও দিন সরিষার তেল ও ধনিয়াপাতা কুচি। লবণ দিন প্রয়োজন মতো। ভর্তা হয়ে গেলে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম