বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

বাঁধাকপির সময় আর খুব বেশিদিন নেই। মুরগির মাংস দিয়ে যেমন বাঁধাকপি রান্না করা যায়, তেমনি গরুর মাংস দিয়ে রাঁধলেও দারুণ লাগে। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি জেনে নিন।

একটি মাঝারি সাইজের বাঁধাকপি টুকরো করে কেটে নিন। খুব মিহি করে কাটার প্রয়োজন নেই। ১ কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে আধা কাপের সামান্য বেশি তেল গরম করুন। গরম তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। দুটো তেজপাতা ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মসলা থেকে তেল উঠে আসলে বুঝবেন মসলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস দিয়ে নেড়ে নিন। মিডিয়াম লো আঁচে ১৫ মিনিটের মতো মাংস কষিয়ে নিন। আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই এই পর্যায়ে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাংস কষানো হলে ২ কাপ গরম পানি যোগ করুন। নেড়েচেড়ে ঢেকে দিন প্যান। ফুটে উঠলে আস্ত গরম মসলা যেমন দারুচিনি, গোলমরিচ ও এলাচ দিয়ে দিন। কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে আসলে ১ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিন। কমপক্ষে ৪৫ মিনিট সময় নিয়ে মাংস রান্না করবেন। রান্না প্রায় হয়ে গেলে দুই ধাপে বাঁধাকপি কুচি দিয়ে দিন। একবারে সব দিলে নাড়তে অসুবিধা হবে। আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। সবকিছু সেদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম