প্রিয়াঙ্কার ১০০ কোটির নেকলেস সম্পর্কে জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮

ভাইয়ের বিয়ে, প্রিয়াঙ্কা তো আসবেনই! বিয়ের আসরে বর-কনেকে ছাপিয়ে প্রিয়াঙ্কার জমকালো উপস্থিতিই এখন আলোচনার তুঙ্গে। ৭ বছরের ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়ের বিয়েতে সপরিবারে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রতিটি অনুষ্ঠানেই ঝলমল করছিলেন তিনি। সাজপোশাকের পাশাপাশি প্রিয়াঙ্কার পরা একটি বিশেষ নেকলেস দৃষ্টি কেড়ে নেয় সবার।

প্রিয়াঙ্কার নেকলেসে মুগ্ধ নীতা আম্বানিও। ছবি- সংগৃহীত

ইতালির লাক্সারি ফ্যাশন হাউজ বুলগারির অত্যন্ত মূল্যবান নেকলেসটি প্রিয়াঙ্কা পরেছিলেন ভাই সিদ্ধার্থের বিয়ের দিন। পোশাক ছিল মনীশ মালহোত্রার নকশা করা সুইটহার্ট নেকলাইনের লেহেঙ্গা। পোশাকেও বহু মূল্যের কয়েক হাজার ক্রিস্টাল ঝলমল করছিল। তবে প্রিয়াঙ্কার নেকলেসটিই ছিল শো স্টপার।

নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি- সংগৃহীত

‘দ্য এমির‍্যাল্ড ভেনাস’ নামের নেকলেসটি ছিল বহুমূল্যের হীরাখচিত। হীরার পাশাপাশি ৬২টি পান্না বসানো এই নেকলেস তৈরিতে সময় লেগেছে ১ হাজার ৬ শ ঘণ্টা!

বর ও কনের সঙ্গে প্রিয়াঙ্কা-নিক। ছবি- সংগৃহীত

‘ভোগ’ বলছে, এই নেকপিসের দাম ৭০ কোটি রুপি বা ৯৭ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে বিয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানেই তিনি অনুষঙ্গ হিসেবে এই লাক্সারি ব্র্যান্ডের নেকপিস বেছে নেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট