ধানমন্ডিতে আড়ংয়ের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

জীবনযাপন ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১২:৩৭আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:৩৭

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে ৮ তলা বিশিষ্ট এই স্টোরটি বাংলাদেশের স্থাপত্যশৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন। বিল্ডিংয়ের বিশেষ ডিজাইন ও শিল্পসমৃদ্ধ ইন্টেরিয়র, কারুশিল্পও, ঐতিহ্য, ও সংস্কৃতির প্রতি আড়ং-এর সম্পৃক্ততার পরিচয় বহন করে।

গ্রাহকরা প্রতিটি তলায় পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম, যেমন ৪ তলা উচ্চতা বিশিষ্ট নকশিকাঁথা স্টোরের কেন্দ্রে অবস্থিত এই চমৎকার শিল্পকর্মটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের মাধ্যমে আড়ং-এর গল্প তুলে ধরে। রয়েছে মৃৎশিল্পের দেয়াল যা মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ। এটি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটিয়েছে।

এই আউটলেটের প্রতিটি কোণা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে থাকবে হাতে তৈরি বিভিন্ন টেক্সটাইল ও নান্দনিক হস্তশিল্পের অনন্য সংগ্রহ।শিশুদের জন্য থাকছে একটি বন থিমের প্লেগ্রাউন্ড। এই স্টোরের ৭ম তলায় রয়েছে অরেঞ্জ প্যারট রেস্টুরেন্ট, যেখানে পরিবেশন করা হবে বাংলাদেশি ফিউশন খাবার।

'এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ'- বলেন ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ। তিনি আরও বলেন, 'আমাদের প্রতিটি পণ্য একেকটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধন স্বরূপ।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম