চশমা পরিষ্কারের এই টিপসগুলো জানতেন?

জীবনযাপন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১০:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৬

চশমার কাচ ঝাপসা দেখাচ্ছে, ফলে হাতের কাছে যা পান তাই দিয়েই হয়তো তাড়াহুড়ো করে মুছে ফেলছেন চশমা। আবার কখনও কখনও কেবল ফুঁ দিয়েই ধুলা উড়িয়ে দিব্যি পরে ফেলছেন চশমা। এতে কিন্তু উল্টো ক্ষতি হচ্ছে চশমার পক্ষান্তরে আপনার দৃষ্টিশক্তির। চশমা পরিষ্কারের কিছু টিপস জেনে নিন।

  • চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই চশমার সঙ্গে দেওয়া মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করুন। 
  • এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।
  • শুকনো থাকা অবস্থায় লেন্স মুছবেন না। উপরে থাকা ধুলাবালিতে ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যাবে। 
  • আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।
  • শিশুদের তরল সোপ ও পানি দিয়ে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন চশমা পরিষ্কারক। একটি ছোট স্প্রে বোতলে ৪ টেবিল চামচ পানি ও ২ চা চামচ বেবি সোপ নিয়ে ঝাঁকিয়ে নিন ভালো করে। দ্রবণটি চশমার গ্লাসে স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • ২ টেবিল চামচ রাবিং অ্যালকোহল, ২ ফোঁটা ডিশ ওয়াশ ও ২ টেবিল চামচ পানি নিয়ে নিন স্প্রে বোতলে। ভালো করে ঝাঁকিয়ে ব্যবহার করুন পরিষ্কারক হিসেবে। 
  • অ্যামোনিয়া, ব্লিচ, ভিনেগার বা উইন্ডো ক্লিনার ব্যবহার করবেন না চশমার লেন্স পরিষ্কার করতে। লেন্স এবং তাদের আবরণের ক্ষতি করতে পারে এগুলো। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার