ইফতারে রাখতে পারেন পুদিনা-লেবুর এই শরবত

জীবনযাপন ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:১০আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:১০

গরম পড়তে শুরু করেছে বেশ। ইফতারে তাই পানি ও পানিজাতীয় খাবার বেশি রাখার বিকল্প নেই। রোজার ক্লান্তি হটিয়ে ঝটপট সতেজ হতে চাইলে পুদিনা-লেবুর এই শরবত রাখতে পারেন ইফতারের আয়োজনে। রেসিপি জেনে নিন। 

দুটি লেবু কেটে রস বের করে নিন। ১ টেবিল চামচ তোকমা ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন পানিতে। ২ কাপ তাজা পুদিনা পাতা ছোট টুকরা করে কেটে নিন। ব্লেন্ডারে ১/৪ কাপ পানি ও পুদিনা পাতা দিয়ে দিন। মিহি ব্লেন্ড করে ছেঁকে নিন মিশ্রণটি।

সসপ্যানে এক কাপ চিনি ও আধা কাপ পানি দিন। চিনি গলে গেলে ছেঁকে রাখা পুদিনার মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে ১ চা চামচ কালো লবণ ও ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিন। ভালো করে নেড়ে দুই ফোঁটা সবুজ ফুড কালার দিন। মিডিয়াম আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর নামিয়ে ঠান্ডা করুন। 

পুদিনা-চিনির সিরাপ ঠান্ডা হলে লেবুর রস মিশিয়ে নিন। দুই কাপ পানির সঙ্গে আধা কাপ সিরাপ মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে বরফের টুকরা ও ভিজিয়ে রাখা তোকমা দিয়ে পরিবেশন করুন মজাদার পুদিনা-লেবুর শরবত।  

আরও পড়তে পারেন: তোকমা খাওয়ার ১৪ উপকারিতা 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি